মঙ্গলবার ● ২৯ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে হাত-পা বাঁধা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
গাজীপুরে হাত-পা বাঁধা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুর সিটি কর্পোরেশনের যুগিতলা এলাকার একটি পুকুর পাড়ের ড্রেন থেকে ২৮ নভেম্বর সোমবার হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন কুমার জানান, ওই এলাকার ড্রেনের পাশে জঙ্গলের মধ্যে এক যুবকের দু’হাত পেছনদিকে এবং দু’পা বাঁধা লাশ সোমবার সকালে দেখতে পায় এলাকাবাসি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুপুরে ওই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
আনুমানিক ৩২ বছর বয়সের অজ্ঞাত ওই যুবকের পরনে লাল গেঞ্জি, সাদা উলেন জ্যাকেট এবং ছাই রংয়ের প্যান্ট রয়েছে। নিহতের দু’টি চোখ উপড়ে ফেলা হয়েছে এবং তার মাথা ও তলপেটসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রশি দিয়ে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ও দু’চোখ উপড়ে ওই যুবককে হত্যার পর লাশ জঙ্গলের পাশে ড্রেনে ফেলে পালিয়ে যায়।
এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)