শিরোনাম:
●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর
রাঙামাটি, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩০ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলৎকারের অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলৎকারের অভিযোগ
বুধবার ● ৩০ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলৎকারের অভিযোগ

--- গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৬ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১০মি.) গাজীপুর শহরের একটি বিদ্যালয়ের হোস্টেলে চতুর্থ শ্রেণির এক ছাত্রকে বলৎকারের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।গত ২২ নভেম্বর মঙ্গলবার ‘গাজীপুর শহীদ ক্যাডেট একাডেমী’র হোস্টেলে এ ঘটনা ঘটেছে বলে শিশুটির স্বজনরা দাবি করলেও থানায় কোনো অভিযোগ করেনি।

২৮ নভেম্বর সোমবার তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানের সেখানে চিকিৎসাধীন আছে।

শিশুটির (১০) ফুফা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ওই ছেলেটি জেলা শহরের মধ্য ছায়াবিথী এলাকার ‘গাজীপুর শহীদ ক্যাডেট একাডেমী’ স্কুলে এক বছর ধরে পড়াশোনা করছে। ভর্তির পর থেকে সে ওই স্কুলের আবাসিকে থাকছিল।

তিনি বলেন, গত ২২ নভেম্বর মঙ্গলবার গভীর রাতে এক আবাসিক শিক্ষক ওই শিশুকে ভয়ভীতি দেখিয়ে জোড়পূর্বক বলৎকার করেন। পরে তার চিৎকার শুনে একই ভবনে থাকা দশম শ্রেণির ছাত্ররা বেরিয়ে এসে ছাত্রটিকে উদ্ধার করে এবং শিক্ষককে পিটুনি দেয়।

বিদ্যালয়ের কর্তৃপক্ষ ওই ছাত্রকে ঘটনাটি কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখায় বলে অভিযোগ করেন তার ফুপা।

তিনি জানান, এরপর কয়েক দিন সেখানে ছিল সে। তারপর গত শনিবার কাউকে না বলে সে বাড়ি চলে যায় এবং সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়লে মাকে ঘটনাটি জানায়। পরে অন্য স্বজনরা জানতে পারে।

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. প্রণয়ভূষণ দাস সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ছাত্রটিকে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

ছাত্রটির আরেক আত্মীয় সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, হাসপাতালের চিকিৎসক তাদের জানিয়েছেন, তার পায়ুপথে আঘাতের চিহ্ন রয়েছে। মঙ্গলবার বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে।

মঙ্গলবার সকালে হাসপাতালে গিয়ে দেখা যায় একটি বেডে চুপচাপ বসে আছে শিশুটি।

কী হয়েছিল জানতে চাইলে সে বলে, “স্যার আমার সাথে খারাপ কাজ করছে। আমারে অনেক ভয় দেখাইছে।”

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক শহিদুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, “ওই ছাত্রের ফুফার কাছে দেড় লাখ টাকা পাই। ওই টাকা চাইলে তিনি না পরিশোধ করে তালবাহানা করেন। টাকা না দেওয়ার জন্য তিনি ওই মিথ্যা গুজব রটান বলে আমার ধারণা।”

তবে ঘটনাটি শোনার পর তাৎক্ষণিকভাবে ওই শিক্ষককে চাকরিচ্যুত করা হয় বলে জানান তিনি।

জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার রেজাউল হাসান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, এমন কোনো ঘটনা তার জানা নেই। স্কুল কর্তৃপক্ষ বা ছাত্রের পরিবার কোনো অভিযোগ দেয়নি।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে

আর্কাইভ