বুধবার ● ৭ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাহাবুবুল হক শাকিলের স্মরণে খাগড়াছড়িতে শোকসভা
মাহাবুবুল হক শাকিলের স্মরণে খাগড়াছড়িতে শোকসভা
খাগড়াছড়ি প্রতিনিধি :: (২৩ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৯মি.) প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহাবুবুল হক শাকিলের স্মরণে শোকসভা করেছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন(কেইউজে)।
৭ ডিসেম্বর বুধবার দুপুরে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন(কেইউজে) এর কার্যালয়ে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
কেইউজে সভাপতি নুরুল আজমের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুব বিষয়ক সম্পাদক ও পাজেপ সদস্য মংশিপ্রু চৌধুরী অপু, জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা, জ্যেষ্ঠ সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য্য, কেইউজে’র সহ-সভাপতি প্রদীপ চৌধুরী, সাধারণ সম্পাদক কানন আচার্য, রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের ভাইস চেয়ারম্যান এডভোকেট জসিম উদ্দিন মজুমদার, সাধারণ সম্পাদক শানে আলম প্রমুখ।
বক্তারা, প্রয়াত কবি ও আপোষহীন ছাত্রনেতা এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহাবুবুল হক শাকিলের মৃত্যুতে অতল শ্রদ্ধা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি অবিলম্বে তদন্তপূর্বক মৃত্যুর কারণ উদঘাটনের জোর দাবী জানান সাংবাদিক নেতারা।
এর আগে শোকসভায় এক মিনিট নীরবতা পালন করে এবং মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের উপর ধর্মীয় উগ্রবাদীদের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের শাস্তি প্রদানের জোর দাবী জানান।





খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ