শুক্রবার ● ৯ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » শৈলকুপায় পুলিশের অভিযানে রিভলবার ও চাপাতি উদ্ধার
শৈলকুপায় পুলিশের অভিযানে রিভলবার ও চাপাতি উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি :: (২৫ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.২৮মি.) ঝিনাইদহ শৈলকুপায় পরিত্যাক্ত অবস্থায় একটি দেশীয় তৈরী রিভলবার ও চাপাতি উদ্ধার করেছে থানা পুলিশ। ৭ ডিসেম্বর বুধবার গভীর রাত উপজেলার মির্জাপুর ইউনিয়নের কানা পুকুরিয়া গ্রামের ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের পাশ থেকে উদ্ধার করে।
গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানার এসআই মনিরুজ্জামান হাজরা ও এসআই ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার রাতে অভিযান চালায়। ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ের কানাপুকুরিয়া গ্রামের আবুল বিশ্বাসের ছেলে মতিয়ারের বাড়ীর পাশ থেকে দেশীয় তৈরী একটি রিভলবার ও চাপাতি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, ধারনা করা হচ্ছে ডাকাতি অথবা নাশকতার উদ্দেশ্যে উক্ত স্থানে অস্ত্র নিয়ে বেশ কয়েক জন ওৎ পেতে ছিলো। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা অস্ত্র ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ পরিত্যাক্ত অস্ত্র উদ্ধার করে।





ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ
অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার