শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৬ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন
শুক্রবার ● ১৬ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন

---
চাটমোহর প্রতিনিধি ::  ১৬ ডিসেম্বর শুক্রবার পাবনার চাটমোহরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। আজকের এই বিশেষ দিনে চাটমোহরবাসী গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করেছে জাতির সেই সব শ্রেষ্ঠ সন্তানদের, বীর মুক্তিযোদ্ধাদের যারা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুদ্ধ করেছে অসীম সাহস আর মনোবল নিয়ে। দিবসটি উপলক্ষ্যে চাটমোহর উপজেলা প্রশাসন দুইদিন ব্যাপী ব্যাপক কর্মসূচী গ্রহন করে।
১৬ ডিসেম্বর রাত ০.০১ টায় উপজেলা পরিষদ শহীদ মিনার চত্ত্বরে ৩১ বার তোপধ্বনি করা হয় এবং মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে চাটমোহর উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ এবং এর সহযোগি সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর সহযোগি সংগঠন, প্রমথ চৌধুরী স্মৃৃতি সংরক্ষণ পরিষদ, চাটমোহর প্রেসক্লাব, সাপ্তাহিক অনাবিল সংবাদ পত্রিকা, দৈনিক চলনবিল পত্রিকা, দৈনিক আমাদের বড়াল পত্রিকা, চাটমোহর ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ মানবাধিকার কমিশন চাটমোহর উপজেলা শাখাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯ টায় বালুচর খেলার মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন পাবনা- ৩ এলাকার মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন এমপি। তাকে সহায়তা করেন চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম শেহেলী লায়লা এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হক সরকার। এসময় বীর মুক্তিযোদ্ধারাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকাসহ সুধীজন উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ অভিবাদন গ্রহন করেন, কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং শিক্ষাথীদের শারিরীক কসরত উপভোগ করেন। পরে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় এবং আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হাসপাতাল ও এতিম খানায় অবস্থানরত রোগী ও এতিমদের উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। উপজেলা পরিষদ চত্ত্বরে মহিলাদের ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৩ টায় চাটমোহর ডিগ্রী কলেজ খেলার মাঠে প্রীতি ফুটবল প্রতিযোগিতা এবং সন্ধ্যা ৬ টায় উপজেলা পরিষদ শহীদ মিনার চত্ত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা শিল্পকলা একাডেমীতে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, সন্ধ্যা ৬ টায় উপজেলা পরিষদ শহীদ মিনার চত্ত্বরে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী হয়।





আর্কাইভ