শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৩ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » ধর্ম » বান্দরবান ২য় শানে রেসাঁলাত সম্মেলন
প্রথম পাতা » ধর্ম » বান্দরবান ২য় শানে রেসাঁলাত সম্মেলন
শুক্রবার ● ১৩ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বান্দরবান ২য় শানে রেসাঁলাত সম্মেলন

---

বান্দরবান প্রতিনিধি :: (৩০ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৩০মি.) বান্দরবান ইত্তেহাদুল মুসলিমীন ৭নং ওয়ার্ড ক্যালেক্টরেট স্কুল এলাকার উদ্যোগে ২য় তম শানে রেসাঁলাত সম্মেলন মাহ্ফি অনুষ্ঠিত হয়েছে। ১২ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত এই মাহফিল চলে। বান্দরবান এস.পি.অফিস সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে এর আয়োজন করা হয়। শানে রেসাঁলাত সম্মেলন মাহ্ফিলে প্রধান মেহমান হিসেবে দিক নির্দেশনামূলক হেদায়তী বক্তব্য প্রদান করেন কুষ্টিয়া থেকে আগম আল্লামা মুফ্তি আব্দুল হামিদ। শানে রেসাঁলাত সম্মেলন মাহফিলে বিশেষ ওয়াজেন হিসেবে পবিত্র আল্ কোরআনের তাফসির ও রাসূল (সাঃ) এর জীবনী এবং হাদীসের উপর গুরুত্বপূর্ণ ইসলামী আলোচনা করেন চট্টগ্রাম জামিয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসার মুহাদ্দিছ আল্লামা ওবাইদুল্লাহ হাম্যা, চট্টগ্রাম জামিয়া ইসলামিয়া আরবি জিরি মাদ্রাসার মুহাদ্দিছ আল্লামা ক¦ারী নুরুল্লাহ্, চট্টগ্রাম লোহাগাড়া রাজঘাটা হোসাইনিয়া আজিজুল উলুম মাদ্রাসার মুহ্তামিম আল্লামা হাবিবুল ওয়াহেদ। শানে রেসাঁলাত সম্মেলন বিশেষ আকর্ষন চট্টগ্রাম সেগুন বাগান মাদ্রাসার প্রধান ক্বারী মাওলানা কারী আনোয়ার হোসাইন। মাহফিলে বিশেষ ওয়াজেন হিসেবে আলোচনা করেন, বান্দরবান বাজার শাহী মসজিদের খতিব মাওলানা এহসানুল হক আল মঈন, বান্দরবান থানা জামে মসজিদের ইমাম ক্বারী নুরুল আমিন, পশ্চিম বালাঘাটা জামে মসজিদের খতিব মাওলানা মুবাশ্শিরসহ স্থানীয় ওলামায়েকেরামগন। ২য় তম শানে রেসাঁলাত সম্মেলন মাহ্ফিলে সভাপতিত্ব করেন বান্দরবান হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা হাফেজ আব্দুছ সোবহান। এছাড়াও মাহ্ফিলে সার্বিক সহযোগিতা ও অর্পিত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন ২য় তম শানে রেসাঁলাত সম্মেলন মাহ্ফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী, যুগ্ন আহবয়ক মোঃ রাসেল, সদস্য সচিব মোঃ শাহিন, অর্থ সম্পাদক মোঃ নিজাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ক্বাফিসহ এলাকার এক ঝাঁক ইসলাম প্রিয় তরুনের একটি দল। ২য় তম শানে রেসাঁলাত সম্মেলন মাহফিলে বক্তারা বলেন, পবিত্র কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির জন্য মাহান আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ থেকে পাঠানো একটি সংবিধান। রাসূল (সাঃ) এর উপর মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে। রাসূল (সাঃ) কে সমগ্র মানব জাতির জন্য একটি আর্দশ স্বরুপ প্রেরণ করেছেন মাহান আল্লাহ। এই কোরআনের মধ্যে ইসলাম যে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা তা প্রকাশ করেছেন মাহান আল্লাহ। ইসলাম একটি শান্তির ধর্ম, ইসলামে জঙ্গীবাদ-সন্ত্রাস, বোমা বাজদের কোন স্থান নেই। মানুষকে অন্যায় ভাবে হত্যা করা ইসলামে হারাম, ইহুুদী মুশরিকরা কিছু বিপদগামী মুসলমান নাধারী কোলাঙ্গার এর মাধ্যমে ইসলাম ধর্মকে জঙ্গীবাদী-সন্ত্রাসবাদী ধর্ম হিসেবে সারা বিশ্বের কাছে পরিচিতি করার জন্য গভীর সড়যন্ত্র করছে। মুসলমানরা আজ কোরআন থেকে দুরে সরে আসার কারণে সারা বিশ্বে জুলুম, অত্যাচারের শিকার হচ্ছে। আল্লাহর হুকুম পালন না করার কারনে মুসলমানদের মাঝে মধ্যে আল্লাহ পরীক্ষা করে থাকেন। বান্দা তার পাপ থেকে ফিরে এসে তওবা করলে মহান আল্লাহ সেই গুনাহ থেকে মুক্ত করে দেন। বক্তারা আরো বলেন, ইসলামের পাচঁটি স্তম্ভ এর মধ্যে নামায অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ কাজ, এই পাচঁ ওয়াক্ত নামায সঠিক ভাবে আদায় না করার কারনে আজ চারিদিকে অশান্তি, ঝগড়া-বিবেদ লেগেই আছে। আসুন আমরা সকলে আল্লাহর হুকুম আহকাম ও রাসুল (সাঃ) এর তরীকা মতে আমাদের জীবন গড়ি, তাহলে ইহকাল ও পরকালে শান্তি পাবো।





ধর্ম এর আরও খবর

নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির  বরণোৎসব সম্পন্ন ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
নুনছড়ি পাড়া ওয়্যালুওয়াইন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন নুনছড়ি পাড়া ওয়্যালুওয়াইন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন
কর্ণফুলী নদীতে প্রতিমা বির্সজনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গা পুজা কর্ণফুলী নদীতে প্রতিমা বির্সজনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গা পুজা
ঘোলা পানিতে কেউ যেন মাছ শিকার না করতে পারে : জুঁই চাকমা ঘোলা পানিতে কেউ যেন মাছ শিকার না করতে পারে : জুঁই চাকমা
গৌতম বুদ্ধের ছয়টি স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা গৌতম বুদ্ধের ছয়টি স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা
ঈশ্বরগঞ্জে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
রাঙামাটিতে বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন রাঙামাটিতে বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন

আর্কাইভ