রবিবার ● ২২ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে আজকের সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার
খাগড়াছড়িতে আজকের সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৯মাঘ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ২.৫৯মি.) খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রইছ উদ্দিনের ওপর আওয়ামী ক্যাডারদের হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবীতে পূর্ব ঘোষিত আজ ২২ জানুয়ারি রবিবার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।
২১ জানুয়ারি শনিবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধাদের পক্ষে হরতাল ঘোষনাকারী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহেদুল আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, প্রশাসনের আশ্বাসে ও জেলা মুক্তিযোদ্ধাদের সাথে আলাপ-আলোচনা করে রোববার হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।
এদিকে, শনিবার সকালে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কার্যালয়ে মুক্তিযোদ্ধা কমান্ডার রইছ উদ্দিনের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুক্তিযোদ্ধারা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, কে বা কারা হরতাল ডেকেছে তা আমাদের বোধগম্য নহে। তবে মুক্তিযোদ্ধার ওপর হামলার প্রতিবাদে কেহ বা কোন পক্ষ হরতাল কর্মসূচি দিলে তা পূর্ণ সমর্থন করা হবে বলে জানিয়েছে সংবাদ সম্মেলনে অংশ নেয়া মুক্তিযোদ্ধারা। সংবাদ সম্মেলন হতে জেলা কমান্ডারকে আওয়ামীলীগের (স্থানীয় সংসদ সদস্য গ্রুপ) বিক্ষোভ মিছিল হতে হামলা চালিয়ে গুরতর আহত করা হয় বলে অভিযোগ করা হয়।
খাগড়াছড়ি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের অনুরোধে এ হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত: ২০ জানুয়ারি শুক্রবার বিকালে বিক্ষোভ পরবর্তী শাপলা চত্বরে এক প্রতিবাদ সমাবেশে রবিবার হরতাল কর্মসূচির ঘোষনা দিয়েছিলেন মুক্তিযোদ্ধাদের পক্ষে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. জাহেদুল আলম।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১