বুধবার ● ৮ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে ৩ চাঁদাবাজ আটক
খাগড়াছড়িতে ৩ চাঁদাবাজ আটক
খাগড়াছড়ি প্রতিনিধি :: (২৬ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৪মি.) খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’র তিন সক্রিয় চাঁদাবাজকে আটক করেছে সেনাবাহিনী।
৮ ফেব্রুয়ারি বুধবার বিকালে জেলার মহালছড়ি উপজেলার কেরাঙ্গাছড়ি থেকে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায়কালে হাতেনাতে ইউপিডিএফ’র চাঁদা আদায়কারী কমল চাকমা(২৫), ফিলেস্টিন খীঁসা(৪৪) ও জ্যোতি চাকমা(৩৮) কে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চাঁদা আদায়কৃত নগদ ২১ হাজার টাকা ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়।
সেনা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কেরাঙ্গাছড়ি সড়ক এলাকায় বিভিন্ন যানবাহন থেকে ইউপিডিএফ সদস্যরা চাঁদা আদায়কালে হাতেনাতে চাঁদা আদায়কৃত নগদ ২১ হাজার টাকা ও চাঁদা আদায়ের রশিদসহ তাদেরকে আটক করা হয়। এছাড়াও প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটকৃতদের থানায় হস্তান্তর করা হবে বলেও জানা গেছে।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)