বৃহস্পতিবার ● ৯ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু
খাগড়াছড়িতে গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার মোল্লাপাড়া এলাকায় গাছ থেকে পড়ে মো. দেলোয়ার হোসেন লিটন (২৭) নামে এক যুবক নিহত হয়েছে।৮ ফেব্রুয়ারি বুধবার বিকাল ৪টার দিকে এই দূর্ঘটনা ঘটে।
সে জেলার মানিকছড়ি উপজেলার দলু গ্রামের বাসিন্দা মো. আলী মিয়ার ছেলে এবং পানছড়ি উপজেলার মোল্লাপাড়া এলাকার বাসিন্দা মো. আলী নুরের মেয়ের জামাই বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীর সূত্র মতে জানাযায়, বিকাল ৩টার দিকে লিটন স্বশুর বাড়ির গাছ ছাটাই করার জন্য গাছে উঠে এবং গাছ ছাটাই করে। ছাটাই শেষে গাছ থেকে নামার সময় হাত ফসকে পড়ে যেতে চাইলে নিচের ডালে পা আটকে ধরে বাচার জন্য। এমন সময় মাথা নিচের দিকে ঝুলে যায় এবং পা উপরের দিকে থাকে। এই অবস্থায় দেখে বাড়ির লোকজন চিৎকার করলে আশপাশের লোকজন ছোটে আসার আগেই সে নিচে পড়ে যায়। এতে লিটন গুরুতর আহত হয়।
লিটনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রোগীকে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করেন। খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। পানছড়ি থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরির্দশন করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি।





নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ
হাদি হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল
খাগড়াছড়ি প্রেসক্লাবের ৪০ বছর পূর্তিতে প্রকাশনা উৎসব