শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১০ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » জাতীয় » বনপা কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন
প্রথম পাতা » জাতীয় » বনপা কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন
শুক্রবার ● ১০ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বনপা কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন

---প্রেস বিজ্ঞপ্তি :: (২৮ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৩০মি.) বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যাসোসিয়েশনের (বনপা) এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান বনপা’র দ্বি -বাষিক নির্বাচন ২০১৭ আগামী মার্চ মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে।

এ নির্বাচনে ভোটের মাধ্যমে গঠিত হবে সংগঠনের ৫১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ । প্রধান নির্বাচন কমিশনার অন্যান্য নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা করে তারিখ , সময় ও ভেন্যু নির্ধারণ করবেন।
গত ৯ ফেব্রুয়ারী-২০১৭ বনপা’র নীতি নির্ধারণী কমিটির সদস্যদের সম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহন করেন বনপা’র প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপন।

বনপা’র নীতি নির্ধারণী কমিটির সদস্যদের সম্মতিক্রমে বনপা’র সাধারণ সম্পাদক অধ্যাপক আক্তার চৌধুরী কে আহ্বায়ক এবং সহ-সভাপতি নির্মল বড়ুয়া মিলন ও ইঞ্জিনিয়ার রোকমুনুর জামান রনি কে সদস্য করে একটি তিন সদস্য বিশিষ্ট সদস্য সংগ্রহ ও কমিশন সার্চ কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি ২৫ ফেব্রুয়ারী ২০১৭ মধ্যে আজীবন সদস্য ছাড়া ফ্রী’তে বনপার সাধারণ ও সহযোগী সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং আগামী ১৫ ফেব্রুয়ারীর মধ্যে বিশিষ্ট আইনজীবী ও গুরুত্বপূর্ণ সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত এমন ১০ জনের নাম প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারের জন্য বনপা’র প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপনের কাছে জমা দিবেন।

সভাপতি নীতি নির্ধারণী কমিটির সদস্যদের সম্মতিক্রমে প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনারদের নাম ঘোষণা করবেন।
বনপা’র নীতি নির্ধারণী কমিটির সদস্যদের সম্মতিক্রমে নীতি নির্ধারনী কমিটির অন্যতম সদস্য ও সিনিয়র যুগ্ম-সাঃসম্পাদক ইঞ্জিনিয়ার রোকমুনুর জামান রনি কে নির্বাচন সমন্বয়কারীর দায়িত্ব প্রদান করা হয় ।
তিনি নির্বাচন সমন্বয়কারী হিসেবে সর্বদা নির্বাচন কমিশন কে সহযোগিতা করবেন এবং কমিশনের সঙ্গে নির্বাচন সুন্দর ভাবে শেষ করতে প্রয়োজনীয় বাবস্থা গ্রহন করবেন। উল্লেখ্য বর্তমান কমিটির নির্বাচনেও সমন্বয়কারীর দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করেছিলেন তিনি।

অন্যান্য সিদ্ধান্ত :
১. বনপা’র সদস্য নবায়নের শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারী ২০১৭। (অনলাইনে www.bonpa.org/forms এ গিয়ে আপনার ছবি সহ ফরম পুরন করে করবেন)। প্রকাশ থাকে যে একটি অনলাইন নিউজ পোর্টাল থেকে প্রকাশক / সম্পাদক এক জন মাত্র বনপা’র সদস্য হতে পারবে।
আগামী ২৫ ফেব্রুয়ারী ২০১৭ মধ্যে সাধারণ ও সহযোগী সদস্য নবায়নের জন্য কোন ফী প্রদান করা লাগবে না। তবে আজীবন সদস্য হতে ৫০০০ টাকা প্রদান করতে হবে।
২. প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনারদের নাম ঘোষণা আগামী ২০ ফেব্রুয়ারী ২০১৭।
৩. প্রধান নির্বাচন কমিশনার কর্তৃক নির্বাচনের তারিখ ও সময় সহ নির্বাচনী তফসিল ঘোষণা আগামী ২৮ ফেব্রুয়ারী ২০১৭।
যে সকল পদে নির্বাচন অনুষ্ঠিত হবে :
সভাপতি -১, সহ-সভাপতি- ৯, সাধারণ সম্পাদক -১, সিনিয়র যুগ্ম- সাঃসম্পাদক-১, যুগ্ম-সম্পাদক-২, সাংগঠনিক সম্পাদক-৯, ট্রেজারার-১,মহিলা বিষয়ক সম্পাদক-১, তথ্য ও গবেষণা সম্পাদক-১, প্রচার সম্পাদক-১, সমাজ কল্যাণ সম্পাদক-১, দপ্তর সম্পাদক-১, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক-১ ও ২১ সদস্য । মোট ৫১।
মনোনয়ন পত্রের মূল্য প্রধান নির্বাচন কমিশনার কর্তৃক নির্ধারণ হবে । এ বিষয় পরে জানানো হবে। শুধুমাত্র সদস্যরাই নির্বাচনে ভোট দিতে ও নির্বাচনে অংশ করতে পারবেন।
এ সংক্রান্ত যাবতীয় তথ্য জানার জন্য নীতি নির্ধারনী কমিটির অন্যতম সদস্য ও নির্বাচন সমন্বয়কারী ইঞ্জি: রোকমুনুরজামান রনির ০১৭২২১৫৮১৩০ মোবাইল নং-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো ।
পরিশেষে সংগঠনকে আজকের পর্যায়ে নিয়ে আসার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বনপা’র প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপন। বনপা’র নির্বাচনকে সুষ্ঠভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।www.bonpa.org





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ