শনিবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » বিজিবি’র অভিযানে খাগড়াছড়িতে সেগুন কাঠ আটক
বিজিবি’র অভিযানে খাগড়াছড়িতে সেগুন কাঠ আটক
![]()
খাগড়াছড়ি প্রতিনিধি :: (২৯ মাঘ ১৪২৩ বাঙলা: বাংরাদেশ সময় সন্ধ্যা ৬.৩৫মি.) খাগড়াছড়ি সদরের কুমিল্লাটিলা আমবাগান এলাকায় ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক’র নির্দেশে নায়েক সুবেদার মো. আবু তাহেরের নেতৃত্বে একটি টহল দল ১৫০ পিছ অবৈধ সেগুন কাঠ আটক করেছে।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১১ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সেগুন কাঠগুলো আটক করা হয় যার বাজার মূল্য আনুমানিক দেড় লক্ষাধিক টাকা বলে ধারনা করা হচ্ছে।
নায়েক সুবাদার মো. আবু তাহের সিএইচটি মিডিয়াকে জানান, গত কয়েক মাস যাবত কুমিল্লাটিলা আমবাগান ৭নং আনসার ক্যাম্পের পাশে সেগুন কাঠগুলো স্তুপ করে রাখা হয়েছিল। কাঠগুলো জব্দ করা হয়েছে। এসময় গাছের মালিককে উপস্থিত পাওয়া যায়নি।
এব্যাপারে খাগড়াছড়ি বনবিভাগের ডিএফও মো. মোমিনুর রশিদের সঙ্গে দুপুর ১টা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি।





খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১