সোমবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » আমতলীতে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ ওসিসহ আহত ১৬
আমতলীতে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ ওসিসহ আহত ১৬
বরগুনা প্রতিনিধি :: (১ ফাল্গুন ১৪২৩ বাঙালা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৮.০৪মি.) বরগুনার আমতলীতে থ্রি হুইলার অটোরিক্সা (মাহেন্দ্র) পরিবহন শ্রমিক ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষে ওসিসহ ১৬ জন আহত হয়েছেন। ১৩ ফেব্রুয়ারি সোমবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- আমতলী থানার অফিসার ইনর্চাজ (তদন্ত) মো. নুরুল ইসলাম বাদল, উপ পরিদর্শক (এসআই) রফিকুল, এসআই শহিদ, পরিবহন শ্রমিক মিজানুর, রাসেল, ছালামসহ ১৬ জন। তাদের আমতলী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে আমতলী কলাপাড়া সড়কের মানিকঝুরি এলাকায় বাস শ্রমিকরা কয়েকটি অটোরিকশা ভাঙচুর করে। এর জের ধরে আমতলী পৌর শহরের নতুন বাজারের চৌরাস্তায় অটোরিকশা শ্রমিকরা বাস শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় শ্রমিকদের ছোঁড়া ইটের আঘাতে আমতলী থানার ওসি, এসআইসহ ১৬ জন আহত হন।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)