শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে চাকমা ও মারমা ভাষা শিক্ষকদের মাঝে সনদ প্রদান
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে চাকমা ও মারমা ভাষা শিক্ষকদের মাঝে সনদ প্রদান
রবিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে চাকমা ও মারমা ভাষা শিক্ষকদের মাঝে সনদ প্রদান

--- ষ্টাফ রিপোর্টার :: (৭ ফাল্গুন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ২.২৪মি.) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও বেসরকারি উন্নয়ন সংস্থা ইনিশ্যাটিভ ফর সোসিয়াল ডেভেলপমেন্ট (আইএসডির)’র যৌথ উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্টীর চাকমা ও মারমা ভাষার উপর প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের মাঝে নিয়োগপত্র ও সনদ বিতরণ করা হয়েছে।

১৮ফেব্রুয়ারি শনিবার বিকেলে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে জেলার ৭টি উপজেলার ৫০জন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের হাতে সনদ ও নিয়োগপত্র তুলে দেয়া হয়। এর মধ্যে রাঙামাটি সদর উপজেলার ১৪জন, নানিয়ারচর উপজেলায় ৮জন, বাঘাইছড়ি উপজেলায় ৫জন, লংগদুতে ৭ জন, বরকলে ৭জন, কাউখালীতে ৬জন এবং জুরাছড়ি উপজেলার ৩জনকে চাকমা ও মারমা ভাষার শিক্ষকদের সনদ ও নিয়োগপত্র দেয়া হয়।
আইএসডি’র নির্বাহী পরিচালক প্রনব কুমার চাকমার সভাপতিত্বে নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, পার্বত্য এলাকার চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা ও অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্ব স্ব মাতৃভাষা রয়েছে। পৃথিবীতে টিকে থাকতে হলে ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। ভাষা,সংস্কৃতি ও ঐতিহ্য টিকে থাকলে তবেই একটি জাতি টিকে থাকতে পারে। সেজন্য নিজস্ব জাতিসত্তার ভাষা সংরক্ষণে শিক্ষকদের এগিয়ে আসতে হবে। বর্তমান সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, ও ঐতিহ্য সংরক্ষণে অত্যন্ত আন্তরিক। এজন্য চলতি বছর থেকে প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদ্র জাতিসত্তার নিজস্ব ভাষায় পাঠ্যপুস্তক ছাপানো হয়েছে। ইতোমধ্যে এসব পাঠ্য বই বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে বিতরণ করা হয়েছে। পরে আইএসডি’র এসব কর্মকান্ড পরিচালনার জন্য জেলা পরিষদ হতে দুই লক্ষ টাকা প্রদানের প্রতিশ্রুতী দেন চেয়ারম্যান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুল ইসলাম ও চাকমা ভাষা গবেষক প্রসন্ন কুমার চাকমা প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাটঘর এর অধ্যক্ষ সজীব চাকমা।
নিয়োগপত্র প্রাপ্ত শিক্ষকরা জেলার ৭টি উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহযোগি শিক্ষক হিসেবে সপ্তাহের একদিন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের পাঠদান করাবেন। তবে আপাতত তারা স্বেচ্ছাসেবী হিসেবে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর ভাষা, বর্ণ, ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীদের পাঠদান করবেন। পরবর্তীতে সরকার মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষক নিয়োগের ব্যাপারে কোন পদক্ষেপ নিলে সনদ ও নিয়োগপত্র প্রাপ্ত এসব শিক্ষকদের অগ্রাধিকার দেয়া হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
শেষে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্টীর শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।





আর্কাইভ