বৃহস্পতিবার ● ১৬ মার্চ ২০১৭
প্রথম পাতা » খেলা » ফুটবল চ্যাম্পিয়নশিপ এ বিকেএসপি ফাইনালে
ফুটবল চ্যাম্পিয়নশিপ এ বিকেএসপি ফাইনালে
ক্রীড়া প্রতিবেদক :: সোহরাওয়ার্দী কাপ অনূর্ধ্ব-১৮ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০১৭ এর আঞ্চলিক (গ্রুপ)পর্বে বিকেএসপি ফাইনালে উঠেছে । টুর্নামেন্টের প্রথম সেমি’তে বিকেএসপি ৩-০ গোলের ব্যবধানে নারায়নগঞ্জ জেলাকে পরাজিত করে যোগ্যতর দল হিসেবে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। খেলার প্রথমার্ধ ছিল গোল শূণ্য।দ্বিতীয়ার্ধে বিকেএসপি নতুন উদ্যোমে পরিকল্পিত খেলা খেলে গোল আদায় করে নেয় । ৩০ মিনিটে মার্কনির দেয়া গোলে এগিয়ে যায় বিকেএসপি । এরপর মিরাজ ৪০ ও ৪৭ মিনিটে আরও ২টি গোল করে জয় নিশ্চিত করেন। আগামী ১৮ মার্চ রাজবাড়ী জেলা দলের সাথে বিকেএসপি ফাইনালে খেলবে।
লিগের প্রথম খেলায় বিকেএসপি সিরাজ গঞ্জ ও চুয়াডাঙ্গা জেলা প্রত্যেককে ৮-০ ও মুন্সিগঞ্জ জেলাকে ৫-০ গোলে পরাজিত করে সেমি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।
বংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ৯ মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হয় আঞ্চলিক (গ্রুপ) পর্বের এ প্রতিযোগিতা। মোট ৮টি দল দু’টি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে।
গ্রুপ ‘এ’র দল গুলো হলো বিকেএসপি, মুন্সিগঞ্জ, সিরাজগঞ্জ ও চুয়াডাঙ্গা এবং গ্রুপ ‘বি’র দল গুলো হলো রাজবাড়ী, মেহেরপুর, নারায়ণগঞ্জ ও শরীয়তপুর।
বিকেএসপি দলের কোচ ও সহকারী কোচের দায়িত্ব পালন করছেন যথাক্রমে পরিতোষ দেওয়ান ও মো. আনোয়ার হোসেন । বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সামছুর রহমান দলের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।





রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা
রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু
ঝালকাঠিতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু
চুয়েটে আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা-২০২৫ শুরু