শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩০ মার্চ ২০১৭
প্রথম পাতা » অপরাধ » বন্ধ হওয়ার পরদিনই ৫টি অবৈধ ইটভাটা ফের চালু
প্রথম পাতা » অপরাধ » বন্ধ হওয়ার পরদিনই ৫টি অবৈধ ইটভাটা ফের চালু
বৃহস্পতিবার ● ৩০ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বন্ধ হওয়ার পরদিনই ৫টি অবৈধ ইটভাটা ফের চালু

---

ঝিনাইদহ প্রতিনিধি :: (১৬চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.০৪মি.) ঝিনাইদহে ৫ টি অবৈধ ইটভাটা পরিবেশ অধিদপ্তর থেকে অভিযান চালিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার মাত্র ২৪ ঘন্টা পরই আবারো পূর্বের নিয়মেই চালু করা হয়েছে। সম্পূর্ণ অবৈধ ব্যারেল চিমনির (ড্রাম) এ সকল ভাটা মালিকরা সকল আইন অমান্য করে ভাটা চালিয়ে যাচ্ছেন। এই ব্যারেল চিমনির ভাটা পরিবেশের জন্য মারাত্বক ক্ষতিকর। সেই সঙ্গে এই ভাটাগুলোতে পোড়ানো হচ্ছে হাজার হাজার মন কাঠ। ফলে উজাড় হচ্ছে এলাকার গাছপালা, বাগান।

প্রসঙ্গত, ঝিনাইদহে শতাধিক ইটভাটা রয়েছে। যার মধ্যে সনাতন পদ্ধতির ৫ টি ইটভাটা গত ২৩ মার্চ পরিবেশ অধিদপ্তর এক ভ্রাম্যমান অভিযান চালিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেন। এছাড়া ভাটাগুলো থেকে ৬ লাখ ৬০ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়। ভাটাগুলো হচ্ছে শৈলকুপা উপজেলার মনির ব্রিকস, বাবুল এন্ড কামাল ব্রিকস, রাহুল ব্রিকস, সদর উপজেলার সততা ব্রিকস ও কালীগঞ্জ উপজেলার এ.এস.বি.এম ব্রিকস। এগুলোর মধ্যে রাহুল ব্রিকস থেকে ৩ লাখ টাকা জরিমানা, সততা ব্রিকস থেকে ৬০ হাজার ও বাকিদের থেকে এক লাখ করে জরিমানা আদায় করে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।

পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আতাউর রহমান সিএইচটি মিডিয়াকে জানান, ভেকু মেশিন দিয়ে ভাটার কিছু অংশ ভেঙ্গে দেওয়া হয়েছিল। সেই সঙ্গে চিমনি গুলোও ভেঙ্গে দেওয়া হয়। এরপর তারা তাদের ইট পোড়ানো কাজ শুরু করার কথা নয়। তারপরও কিভাবে করছে তার খোঁজ নিয়ে দেখা হবে। বাবুল এন্ড কামাল ব্রিকস ছাড়া অন্য ৪ টি ইটভাটা সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায় সবগুলো ভাটা পূর্বের মতোই চলছে। ভেঙ্গে ফেলা চিমনিগুলো আবার সোজা করে বসানো হয়েছে। সততা ব্রিকস এর চিমনি মাঝ থেকে ভেঙ্গে দেওয়ায় অর্ধেকটা দাড় করিয়ে কাজ চালানো হচ্ছে।

এ.এস.বি.এম ব্রিকস এর ভেঙ্গে দেওয়া ব্যারেল চিমনি সোজা করে ইট পোড়ানোর কাজ করছেন। ভাটার মধ্যে রয়েছে হাজার হাজার মট কাঠ। নাম প্রকাশ না করে ওই ভাটার একজন শ্রমিক জানান, বৃহস্পতিবার বিকালে পরিবেশ অধিদপ্তরের লোকজন এসে তাদের ভাটা ভেঙ্গে দেন। পরদিন বিকাল থেকে তারা আবার চালু করেছেন। শৈলকুপা উপজেলার চতুড়িয়া এলাকার রাহুল ব্রিকস আবার ইট পোড়াতে শুরু করেছে কর্তৃপক্ষ। এখানে পৃথক দুইটি স্থানে তিনটি ব্যারেল চিমনি ব্যবহার করে ভাটা চালানো হচ্ছে।

এই ভাটার পাশ্ববর্তী এক ব্যক্তি সিএইচটি মিডিয়াকে জানান, অভিযানের পরদিনই তারা আবার চালু করেছেন। একই ভাবে মনির ব্রিকস চালু করা হয়েছে। বাবুল এন্ড কামাল ব্রিকসও চালু করা হয়েছে বলে স্থানিয়রা জানিয়েছেন। এ ব্যাপারে ঝিনাইদহ সদর উপজেলার দোকানঘর নামক স্থানে অবস্থিত সততা ব্রিকস এর মালিক সরোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার তার ভাটায় অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি চিমনি ভেঙ্গে দেওয়া হয়। আবার চালু হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সেভাবেই পড়ে আছে। চালু করতে পারছেন না। অন্যরা চালু করলেও তার পুজি কম থাকায় পড়ে আছে বলে দাবি করেন।

শৈলকুপার রাহুল ব্রিকস এর মালিক স্থানীয় পৌরসভার সাবেক মেয়র খলিলুর রহমান জানান, তার দুইটি ভাটায় ৩ লাখ টাকা জরিমানা করেছিল। যারা অভিযানে এসেছিল তারা চিমনি ভেঙ্গে দিয়ে গেছে। এখনও চালু করতে পারেননি বলে জানিয়ে বলেন, চেষ্টা করছেন ২/১ দিনের মধ্যে চালু করবেন। কিছু মাল থাকায় এই ব্যবস্থা নিয়ে এ বছরের মতো ভাটায় ইট পোড়ানো শেষ করবেন বলে জানান।

বিষয়টি নিয়ে রবিবার পরিবেশ অধিদপ্তর যশোর অঞ্চলের উপ-পরিচালক মোহাম্মদ আতাউর রহমানের সঙ্গে কথা বললে তিনি সিএইচটি মিডিয়াকে বলেন, তারা আবারো অভিযোনে নামবেন। তিনি বলেন, এদের বিরুদ্ধে স্থানিয় প্রশাসন কিছু উদ্যোগ নিলে ভালো হয়। তাছাড়া মামলা দায়ের করা যায় কিনা সে বিষয়টিও তারা দেখবেন বলেও জানান তিনি।





অপরাধ এর আরও খবর

ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)