শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, বুধবার, ১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৮ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » জাতীয় » পরিবহন মালিকরা প্রভাবশালী ও ক্ষমতাধর : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
প্রথম পাতা » জাতীয় » পরিবহন মালিকরা প্রভাবশালী ও ক্ষমতাধর : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
মঙ্গলবার ● ১৮ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পরিবহন মালিকরা প্রভাবশালী ও ক্ষমতাধর : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

---ঢাকা প্রতিনিধি :: (৫ বৈশাখ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২০মি.) পরিবহন মালিকরা কোনও সামান্য লোক নয়, তারা প্রভাবশালী ও ক্ষমতাধর বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘পরিবহন মালিকদের ডাকলেও আসেন না। চলমান পরিবহন সেক্টরের বিষয়ে গণমাধ্যমে আসা সংবাদগুলো আমার নজরে এসেছে।

এ বিষয়ে বিআরটিএর চেয়ারম্যান ও পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গেও কথা বলেছি। পরিবহন খাতের অনিয়ম দূর করতে যে অভিযান চলছে জনস্বার্থে তা রিভিউ করার জন্য বলেছি। কাল এ সংক্রান্ত মিটিং আছে।’

১৮ এপ্রিল মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে এক চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জানা গেছে, ১৯৯১ সালে সড়ক দুর্ঘটনায় বিআরটিসি বাসের ধাক্কায় নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রী নাফিয়া গাজী। পরে হাইকোর্ট নিহত ছাত্রীর পিতা-মাতাকে চার কিস্তিতে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। ওই ক্ষতিপূরণের অংশ হিসেবে আজ ওই ছাত্রীর বাবার হাতে ক্ষতিপূরণের প্রথম চেক হস্তান্তর করেন ওবায়দুল কাদের।

পরিবহন মালিকরা কি সরকারের চেয়ে প্রভাবশালী ? সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, তারা সরকারের চেয়ে প্রভাবশালী না। তাদের ডাকলে প্রথমে আসেন না, কিন্তু পরে ঠিকই আসেন। কারণ এর সঙ্গে অনেকের স্বার্থ জড়িত আছে।’

পরিবহন খাতের অনিয়ম বন্ধ করতে আপনি ব্যর্থ কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আই অ্যাম নট ইনফ্লুয়েনশিয়াল, আই এম অ্যাকটিভ, নন রিঅ্যাকটিভ।’

তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘আমি ব্যর্থ হলাম কিভাবে ? তাহলে আপনারা কি বলতে চাইছেন আমি পদত্যাগ (রিজাইন) করবো ? এ খাতের কি কোনও উন্নতি হয়নি ? বিভিন্ন সড়কে চার লেন হয়েছে, পদ্মা সেতু হচ্ছে এগুলো কি চোখে পড়ে না ? এখন কি রাস্তায় খানা-খন্দ আছে ? এগুলো কি সাফল্য নয় ? আপনারা একটু পজেটিভলি লেখেন।’

সেতুমন্ত্রী বলেন, ‘হাইওয়েতে আমরা যখন ওয়েট স্কেল চালু করলাম তখন হাজার হাজার মানুষ সেটা পুড়িয়ে দিল। একটা লোক সামনে আসলো না। আমরা অভিযানে নামলে মালিকরা গাড়ি বন্ধ করে দেয়। সে সময় আপনারাই বলেন, সরকার কেন কড়াকড়ি হতে গেল ? তখন বজ্রআঁটুনি ফোসকা গেড়োতে পড়ি আমি।’

অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গতকালের তুলনায় আজ রাস্তায় গাড়ি বেশি। তবে আগের তুলনায় কিছুটা কম। এ সমস্য সমাধানে বিআরটিসির সব গাড়ি রাস্তায় নামিয়ে দিয়েছি।’





জাতীয় এর আরও খবর

বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)