শিরোনাম:
●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৩ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » জাতীয় » জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমীপে : আপনি না থাকলে আমাদের কি হবে ?
প্রথম পাতা » জাতীয় » জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমীপে : আপনি না থাকলে আমাদের কি হবে ?
রবিবার ● ২৩ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমীপে : আপনি না থাকলে আমাদের কি হবে ?

---সাংবাদিক শামসুল আলম স্বপন :: (১০ বৈশাখ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ১.৫০মি.) জীবন এবং ক্ষমতা এ দুটিই ক্ষণস্থায়ী । আপনি কতদিন বেঁচে থাকবেন এবং ক্ষমতায় থাকবেন আল্লাহ মালুম । আপনার পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান যেমন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, আপনি তেমন উন্নত বাংলাদেশ তথা ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও রূপকার। আমরা যারা অনলাইন সাংবাদিকতায় নিবেদিত নি:সন্দেহে তারা আপনার ডিজিটাল বাংলাদেশ গড়ার একান্ত সারথী। আপনি ক্ষমতায় না থাকলে এবং বেঁচে না থাকলে ( কুল্লু নাফসিন যাইকাতুল মওয়ুত) আমার মত আপনার যারা ভক্ত এবং অনুসারী তাদের কি হবে ? এটা আপনি কখনো ভেবে দেখেছেন কিনা আমি জানি না ।
আপনার নিশ্চয় মনে আছে ডিটেনশন আইন তৈরী করা হয়েছিল ১৯৭৪ সালে বঙ্গবন্ধুর সরকারের আমলে । বিরোধী দল এই আইনকে কালাকানুন বলে আখ্যায়িত করেছিল । জাতির জনকের হত্যা করার পর যারা ক্ষমতায় বসে ছিলেন তারা কিন্তু এই আইনটি আপনার দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সব চেয়ে বেশী ব্যবহার করেছিলেন। আপনিও বাধ্য হয়ে এই কালাকানুনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন । শেষ পর্যন্ত মেয়াদ শেষে ‘৭৪’র সেই আইনটি বাতিল হয়ে যায়।
আপনার সরকারের আমলে যখন সংবাদপত্র ও সাংবাদিকরা বাক-স্বাধীনতা পূর্ণ ভাবে ভোগ করছে তখনই সাংবাদিকদের মাথার উপর ঝুলিয়ে দেয়া হলো তথ্য-প্রযুক্তি আইনে “৫৭” ধারার খড়গ। এই আইনটি প্রয়োজন ছিল বলে আমার মনে হয় না । কারণ প্রচলিত আইনেই যথেষ্ট শাস্তির বিধান রয়েছে। ‘৫৭’ ধারা বলবৎ হওয়ার সাথে সাথে আপনার সব চেয়ে ভক্ত সাংবাদিক যিনি লিখে ছিলে ‘ শেখ হাসিনা আমার বোন’ সেই প্রবীর শিকদার প্রথম পড়লেন এই আইনের যাতা কলে । আপনার হস্তক্ষেপে তিনি রক্ষা পেলেন অবশেষে।
অনলাইন সংবাদ পত্রের মালিকদের জাতীয় সংগঠন ‘বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র সকল সদস্য আপনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার অগ্রসৈনিক হিসেবে কাজ করে যাচ্ছে। কিন্তু ব্যক্তি স্বার্থে আঘাত লাগায় সুযোগ সন্ধানীরা এই সংগঠনের সহ-সভাপতি নির্মল বড়ুয়া মিলন,সাধারন সম্পাদক রোকমুনুর জামান রনি,মহিলা বিষয়ক সম্পাদক জুঁই চাকমা এবং কক্সবাজার জেলা বনপা’র সাংগঠনিক সম্পাদক সরওয়ার আলমসহ ইতোমধ্যে দেশের অনেক সাংবাদিককে ‘৫৭’ধারায় মামলা দিয়ে চরম হয়রানি করা হয়েছে।
এবার ভাবুন আপনার দল ক্ষমতায় নেই । এই আইন যদি বলবৎ থাকে তখন কি হবে আপনার ভক্ত সাংবাদিকদের ? তারা কি সেদিন পারবে আপনার দলের পক্ষে শক্ত হাতে কলম ধরতে ?
সেদিন তো ক্ষমতাসীনরা সাংবাদিকদের পিষে দিবে ‘৫৭’ ধারার যাতাকলে । আপনার সরকারের সফল তথ্যমন্ত্রী আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই হাসানুল হক ইনু সহ আপনার দলের নেতা-কর্মীরা ‘৫৭’ধারার খড়গ থেকে সেদিন কি রক্ষা পাবেন ?
আপনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, আপনার একনিষ্ঠ ভক্ত পিআইবি’র মহা-পরিচালক শাহ আলমগীর, সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল কিম্বা শাবান মাহমুদসহ দেশের বিভিন্ন পত্র-পত্রিকার সম্পাদক সাংবাদিকরা কি এই আইনকে সমর্থন করেন ? সাংবাদিক নেতারা যদি এই আইনকে সমর্থন না করেন তা হলে এই আইনের প্রয়োজন কি ?
আমার বিশ্বাস আপনার প্রতি শ্রদ্ধা এবং আস্থা থাকার কারনেই কিন্তু সাংবাদিকরা এই আইন বাতিলের জন্য বড় ধরণের কোন আন্দোলনের ডাক দেয় নি । তার মানে এই নয় যে সাংবাদিকরা এই আইনকে মেনে নিয়েছে। সাংবাদিক প্রবীর শিকদার গ্রেফতার হওয়ার পর জাতীয় প্রেসক্লাবের সামনে চরম বিক্ষোভ হয়েছিল এই আইনের বিরুদ্ধে । আপনি তখন দেশের বাইরে।
আপনার ভক্ত সাংবাদিকরা ক্ষতি গ্রস্থ হোক নিশ্চয় আপনি চান না। তাই শ্রদ্ধাবনত ভাবে আপনার কাছে আমার বিনীত অনুরোধ সাংবাদিকদের উপর থেকে তুলে নিন ‘৫৭’ ধারার খড়গ। সাংবাাদিকরা যেন চির দিন আপনাকে স্মরণ করতে পারে শ্রদ্ধার সাথে এই মিনতি টুকু করবো আপনার কাছে।
শামসুল আলম স্বপন
সম্পাদক
বিজয় নিউজ ২৪ ডটকম
সভাপতি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)
মোবাইল : ০১৭১৬৯৫৪৯১৯





জাতীয় এর আরও খবর

বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)