শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৩ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » পটুয়াখালী » মীর্জাগঞ্জে অবৈধ ভাটায় কাঠ পুড়িয়ে বন উজার
প্রথম পাতা » পটুয়াখালী » মীর্জাগঞ্জে অবৈধ ভাটায় কাঠ পুড়িয়ে বন উজার
রবিবার ● ২৩ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মীর্জাগঞ্জে অবৈধ ভাটায় কাঠ পুড়িয়ে বন উজার

---মীর্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ::(১০ বৈশাখ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় দুপুর ৩.৩০মি.)পটুয়াখালীর মীর্জাগঞ্জ উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের পশ্চিম সুবিদখালী গ্রামে অবৈধ কয়লার ভাটায় অবাধে কাঠ পুড়িয়ে তৈরি করা হচ্ছে কয়লা। এর ফলে উজার হচ্ছে বনাঞ্চল।

অন্যদিকে জনবসতিপূর্ণ এলাকায় কয়লার ভাটার নির্গত ধোঁয়ায় জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১১ সালে উপজেলা পরিষদের অদূরে পশ্চিম সুবিদখালী গ্রামে এ কয়লার ভাটা নির্মাণ করা হয়। এটি নির্মাণের প্রথম দিকে বিশাল আকৃতির তিনটি চুলা বসানো হলেও দিনে দিনে কয়লার ভাটাটি আরো সম্প্রসারিত করা হয়েছে। বর্তমানে এখানে পাঁচটি চুলা বসানো হয়েছে। এসব চুলায় প্রতিদিন শতশত মণ কাঠ পোড়ানো হয়।
ভাটার মালিক মো. মোশারেফ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পরিবেশের কিছুটা ক্ষতি হলেও খুলনাসহ বেশ কিছু জায়গায় এ ধরনের কয়লা তৈরির চুলা রয়েছে। এসব উত্পাদিত কয়লার ব্যাপক চাহিদা রয়েছে বিভিন্ন হোটেল রেস্তরাঁয়। এদিকে ফসলি জমি রক্ষার্থে পরিবেশ বিনষ্টকারী এই কয়লার ভাটাটি উচ্ছেদের জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন।

মীর্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলামের সাথে এ বিষয় যোগাযোগ করা হলে তিনি জানান, পরিবেশ অধিদপ্তরের সাথে আলাপ করে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. নজরুল ইসলাম জানান, বরিশাল বিভাগের কোথাও কাঠ পুড়ে কয়লার ভাটা স্থাপনের জন্য কাউকে
কোনো অনুমোদন দেওয়া হয়নি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)