বুধবার ● ২৬ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » সলঙ্গায় ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার
সলঙ্গায় ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার
সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি :: (১৩ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ৩.১৩মি.) সিরাজগঞ্জের সলঙ্গায় থেকে আব্দুল হান্নান (৩০) নামে এক ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। ২৬ এপ্রিল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের তারুটিয়া থেকে পুলিশ লাশটি উদ্ধার করেন। নিহত আব্দুল হান্নান তারুটিয়া গ্রামের দবির সর্দারের ছেলে।
সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, শ্রমিক আব্দুল হান্নান তারুটিয়ায় ভরসা ইটভাটায় কাজ করতেন। মঙ্গলবার সকালে থেকে কাজে বের হয়ে আর বাড়ী ফিরে আসেননি। অনেক খোঁজুখুঁজির পর গভীর রাতে ওই ইটভাটার শ্রমিকদের একটি ঝুপড়ি ঘরে তাকে অচেতন অবস্থায় পেয়ে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায় স্বজনেরা। পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে আব্দুল হান্নানের লাশ নিজ বাড়ীতে নিয়ে যায় স্বজনেরা। সংবাদ পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহতের মাথায় জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে মাথায় আঘাতের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ