শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৬ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ইউএনও বিএম মশিউর বিরুদ্ধে কলেজ ছাত্রীকে ইভটিজিং এর অভিযোগ (অডিওসহ)
প্রথম পাতা » অপরাধ » ইউএনও বিএম মশিউর বিরুদ্ধে কলেজ ছাত্রীকে ইভটিজিং এর অভিযোগ (অডিওসহ)
বুধবার ● ২৬ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউএনও বিএম মশিউর বিরুদ্ধে কলেজ ছাত্রীকে ইভটিজিং এর অভিযোগ (অডিওসহ)

---অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :: (১৩ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৫১মি.) খাগড়াছড়ি জেলাধীন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)বিএম মশিউর রহমান কর্তৃক এক কলেজ পড়ুয়া ছাত্রী (চাকমা মেয়ে)কে ইভটিজিং করার অভিযোগ উঠেছে।
বিশ্বস্ত সুত্রে জানা গেছে ,গত ১৮ এপ্রিল খাগড়াছড়ি থেকে ঢাকাগামী হানিফ পরিবহনে যাত্রী হিসেবে উঠেন মাটিরাঙ্গা ইউএনও বিএম মশিউর রহমান। একই পরিবহনে খাগড়াছড়ি থেকে উঠেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কর্মরত অপুর্ব দেওয়ান দম্পতি ও তাদের দুই মেয়ে ।

মেয়েদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগ (সম্মান ২য় বর্ষ)অধ্যয়নরত অন্যজন ঢাকা হলিক্রস থেকে এবার এসএসসি পরিক্ষা দিয়েছেন।

পরিবার সুত্রে জানা গেছে, মাটিরাঙ্গা থেকে বাসটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে কিছু দুর যেতে না যেতেই সামনের আসনে বসা ঐ দুই বোনের মধ্যে একজনের পায়ে পিছনের আসন থেকে পা দিয়ে সুরসুরী দেন ইউএনও বিএম মশিউর রহমান। মেয়েটি তন্দ্রাছন্ন থাকায় তার কিছু সময় পর আসনের ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়ার বার বার চেষ্টা চালালে মেয়েটি ভয়ে আতংকিত হয়ে উঠেন। নিজেকে কোন মতে সরিয়ে নিয়ে যাত্রা বিরতি জন্য অপেক্ষা করেন।

কুমিল্লায় বাসটি যাত্রা বিরতি দিলে দ্রুত নেমে কিছু সময়ের জন্য হাওয়া হয়ে যান ইউএনও মশিউর রহমান।

এ সময় মেয়েটি তার পিতামাতাকে ঘটনাটি জানালে উপস্থিত বাসের যাত্রীসহ তারা, ইউএনও কে এমন অশালীন কর্মকান্ডের বিষয়ে জিজ্ঞাসা করেন । তিনি তখন তার কৃত কর্মের জন্য ভূল স্বীকার করলে অপরাপর যাত্রীদের তোপের মুখে পড়ে নিজেকে মাটিরাঙ্গার ইউএনও পরিচয় দিয়ে মেয়ের পিতামাতার নিকট sorry বলে ক্ষমা প্রার্থনা করে রেহাই পান।

এ বিষয়ে মেয়েটির আত্মীয় ও খাগড়াছড়ি জেলার সিনিয়র আইনজীবি এড.আশুতোষ চাকমা ঘটনার সত্যতা স্বীকার করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন,রক্ষক যখন ভক্ষক হয়,তখন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় ? যিনি নিজেও একাধিক ইভটিজিং এর বিচার করেছেন তিনি কিভাবে এই ঘৃন্যতম অপরাধ করতে পারলেন। এ সময় ঘটনাটির সুষ্ঠ বিচারের দাবী জানিয়ে বিষয়টি খাগড়াছড়ি জেলা প্রশাসকের নিকট লিখিতভাবে জানানোর প্রত্যয় ব্যক্ত করেন।

এ বিষয়ে মাটিরাঙ্গা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মো. শামছুল হক বিষয়টি এড.আশুতোষের মাধ্যমে অবগত হন বলে জানান।

বিষয়টি সম্পর্কে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের অবস্থান পরিস্কার করে যুগ্ম আহবায়ক সুবাস চাকমা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন,ঘটনাটি যদি সত্য হয়,তাহলে এটা অনৈতিক।

একজন প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী হিসেবে আমরা এই কর্মকান্ড কামনা করিনা ইউএনও এর কাছে। যিনি মোবাইল কোর্টের মাধ্যমে ইভটিজিং এর বিচার করেন,তিনি যদি নিজেই এই সব কর্মকান্ড করেন তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় ?

এ বিষয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিএম মশিউর রহমান নিজের বিরুদ্ধে তোলা অভিযোগ সম্পর্কে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন,ঘটনাটি সাজানো ও ষড়যন্ত্রমুলক। আমি বাসে (গাড়িতে) যেখানে বসেছি সেখান থেকে সামনের আসন নাগাল পাওয়া যায় না। হাঁ ঘুমের ঘোরে হয়তো পা লেগে যেতে পারে,সে জন্যে আমি দুঃখিত। কিন্তু আমি যদি সত্যি মেয়েটির গায়ে হাত দেয়ার চেষ্টা করতাম তাহলে ঘটনার সাথে সাথে মেয়ে কেন প্রতিবাদ করেনি ? তিনি আরও বলেন,আমি এটা কেন করবো ? আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ তাহলে আগে কেন উঠেনি ? সর্বপোরি তার বিরুদ্ধে এটা একটা ষড়যন্ত্র বলে তিনি দাবী করেন। সিএইচটি মিডিয়া প্রতিনিধি এ বিষয়ে ভুক্তভোগী কলেজ পড়ুয়া ছাত্রীর সাথে মুঠোফোনে কথা বলেন এবং কলেজ ছাত্রী তিনি একটা ষড়যন্ত্র না বলে সাফ জানিয়ে দেন।

মুঠোফোনে সিএইচটি মিডিয়া প্রতিনিধি ও ভুক্তভোগী কলেজ ছাত্রীর কথোপকথন অডিও





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ