শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৫ মে ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাই হ্রদের দুষন রোধ করা না গেলে মাছের উৎপাদন বিপর্যয় ঘটবে : নারায়ন চন্দ্র চন্দ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাই হ্রদের দুষন রোধ করা না গেলে মাছের উৎপাদন বিপর্যয় ঘটবে : নারায়ন চন্দ্র চন্দ
শুক্রবার ● ৫ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাপ্তাই হ্রদের দুষন রোধ করা না গেলে মাছের উৎপাদন বিপর্যয় ঘটবে : নারায়ন চন্দ্র চন্দ

---ষ্টাফ রিপোর্টার :: (২২ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংরাদেশ সময় রাত ১২.৪০মি.) বৈর্জ্যর কারণে কাপ্তাই হ্রদের দুষন রোধ করা না গেলে দেশের বৃহত্তর মাছের এই বিচরণ ক্ষেত্র ভবিষ্যতে বিপর্যয়ের সম্মুক্ষিণ হবে বলে আশংকা প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। তিনি হ্রদের মাছ আহরনের ক্ষেত্রে মাছের পোনা নিধন না করার আহ্বান জানিয়ে স্থানীয় জেলেদেরকে আরো সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। তিনি ৪ মে বৃহস্পতিবার সকালে রাঙামাটি মৎস্য উন্নয়ন কর্পোরেশনের অবতরন ঘাঠে কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্তকরন কর্মসূচীর উদ্ধোধন করতে গিয়ে এ কথা বলেন।
রাঙামাটি জেলা প্রশাসক মো. মানজারুর মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রাক্তন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার মো. গোলাম ফারুক, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান দিলদার আহমদ, নৌ পুলিশের ডিআইজি মাহবুবুর রহমান ও রাঙামাটি বিএফডিসি ম্যানেজার কমান্ডার মোহাম্মদ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, কাপ্তাই হ্রদের পানি সুষ্ঠ ব্যবহারে মাধ্যমে মিঠা পানির মাছের প্রজনন বাড়াতে সরকার পরিকল্পনা নিয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়ন ইতিমধ্যে শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন কাপ্তাই হ্রদে কোনভাবেই জাঁক দিয়ে ও নেট ঘিরে মাছের বিচরণ রোধ করতে দেওয়া যাবেনা। পাশাপাশি হ্রদের নাব্যতা যাতে বজায় থাকে এবং হ্রদ ঘিরে যাতে কোন খোলা পয়ঃনিস্কাশন না থাকে সে ব্যাবস্থা নেওয়া হবে। তিনি বলেন, কোন ভাবেই কাপ্তাই হ্রদে বর্জ্য ফেলে পানি দুষন করতে দেওয়া যাবেনা। জেলেদের প্রতি হ্রদের মাছ আহরনে সাবধানতা অকলম্বনের আহ্বান জানিয়ে তিনি বলেন, হ্রদে মাছের প্রজনন মৌসুমে মাছ শিকার খুলে দেওয়ার পরও পোনা ও ছোট সাইজের মাছ যাতে শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এজন্য মৎস্য ব্যাবসায়ীসহ সকলকে সচেতন হতে হবে। তা না হলে এ হ্রদের মাছের উৎপাদনে বিপর্যয় নেমে আসবে বলে আশংকা করেন প্রতিমন্ত্রী।
পরে অতিথিরা কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করেন।





আর্কাইভ