শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৫ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » কালীর প্রতিমায় পা দিয়ে ছবি ফেইসবুকে- থানায় মামলা : গ্রেপ্তার ১
প্রথম পাতা » অপরাধ » কালীর প্রতিমায় পা দিয়ে ছবি ফেইসবুকে- থানায় মামলা : গ্রেপ্তার ১
শুক্রবার ● ৫ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালীর প্রতিমায় পা দিয়ে ছবি ফেইসবুকে- থানায় মামলা : গ্রেপ্তার ১

---বিশ্বনাথ প্রতিনিধি :: (২২ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.৫৭মি.) সিলেটের বিশ্বনাথে ‘পূজা শেষে বিসর্জনকৃত শ্যামাকালী’র প্রতিমায় পা দিয়ে ছবি তুলে আবার তা ফেইসবুকে পোস্ট করার ঘটনা ঘটেছে। উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের মদনপুর দূর্গা মন্দির প্রাঙ্গন এলাকায় ৩ মে বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। এতে সনাতন (হিন্দু) ধর্মালম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ উঠে।
আর সনাতন (হিন্দু) ধর্মালম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে উপজেলার চন্দ্রগ্রাম গ্রামের বিজয় ভূষণ নাথ’র পুত্র সুমন নাথ বাদী হয়ে ৪ মে বৃহস্পতিবার দুপুরে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ৩ (তাং ৪.০৫.১৭ইং)।
মামলায় অভিযুক্ত করা হয়েছে- উপজেলার কুমারপাড়া গ্রামের মৃত আজিজুর রহমান ওরফে গেদু মিয়ার পুত্র আকিবুর রহমান ওরফে আকুল (২৩), মৃত ফিরোজ খানের পুত্র ফয়সল আহমদ (২২), মৃত তসিল খানের পুত্র জুবেল খান (২১)। অভিযুক্তদের মধ্যে ফয়সল আহমদ’কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাদী তার লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, প্রায়ই অভিযুক্তরা সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের সাথে খারাপ আচরণ প্রদর্শন ও গালিগালাজ করে আসছে। এলাকার সাধারণ মানুষও তাদের অত্যাচারে অতিষ্ঠ। বুধবার সন্ধ্যায় প্রধান অভিযুক্ত আকিবুর রহমান ওরফে আকুল তার সহযোগীদের সহযোগীতায় মদনপুর দূর্গা মন্দির প্রাঙ্গন এলাকায় থাকা ‘পূজা শেষে বিসর্জনকৃত শ্যামাকালী’র প্রতিমায় পা দিয়ে ছবি তুলে তা তা নিজের ফেইস বুক আইডিতে পোস্ট করে। যা সনাতন (হিন্দু) ধর্মালম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।
এঘটনায় থানায় মামলা দায়ের ও অভিযুক্ত ফয়সল আহমদ’কে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম পিপিএম।
এদিকে সনাতন (হিন্দু) ধর্মালম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। ঘটনার সাথে জড়িত সবাইকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিও করেছেন নেতৃবৃন্দ। নিন্দা প্রকাশকারীরা হলেন- উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মানিক লাল দে, সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত পাল, সাধারণ সম্পাদক জয়ন্ত আচার্য্য, উপজেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি কানু রঞ্জন দে, সাধারণ সম্পাদক গোবিন্দ মালাকার প্রমুখ।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)