শিরোনাম:
●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৭ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » কাপাসিয়ায় পুলিশের চুরি হওয়া পিস্তল উদ্ধার: আটক ১
প্রথম পাতা » অপরাধ » কাপাসিয়ায় পুলিশের চুরি হওয়া পিস্তল উদ্ধার: আটক ১
রবিবার ● ৭ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাপাসিয়ায় পুলিশের চুরি হওয়া পিস্তল উদ্ধার: আটক ১

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৪ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১০মি.) গাজীপুরের কাপাসিয়া থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) সুমন আহমেদের বাসা থেকে চুরি হওয়া পিস্তল ও গুলি ২৬ দিন পর ৬ মে শনিবার দুপুরে উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত সজিব মিয়া (২৬) নামে একজনকে উপজেলার তরগাঁও ইউনিয়নের নবীপুর গ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার সজিব পার্শ্ববর্তী নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বড়চাপা গ্রামের মৃত রেনু মিয়ার ছেলে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুবকর সিদ্দিক ৭ মে রবিবার সকালে এ তথ্য জানান।

জানা গেছে, গত ১০ এপ্রিল রাতে থানার উপ-পুলিশ পরিদর্শক সুমন আহমদ তার থানা সংলগ্ন শহরের ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়। এতে তার বাসা থেকে ব্রাজিলের তৈরি সরকারি ৯ এমএম পিস্তল ২৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন এবং টাকা ও স্বর্ণালংকার চুরি হয়। এ সময় তার বাসায় কেউ ছিল না। এ ঘটনায় সুমন আহমেদকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে ক্লোজড করা হয় এবং তাকে বাদী করে চুরির মামলা দায়ের করা হয়।

অফিসার ইনচার্জ (ওসি) আবুবকর সিদ্দিক  সিএইচটি মিডিয়াকে জানান, অভিযানটি এসআই মনিরুজ্জামান খান ও এসআই দুলাল মিয়ার নেতৃত্বে পরিচালিত হয়।

গ্রেফতারকৃত সজীব দীর্ঘদিন যাবৎ নবীপুর গ্রামের নানা আবদুল বারেকের বাড়িতে থাকত। সে গাড়ি চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম এবং ভাড়াটিয়া কিলার হিসেবে কাজ করত। তার বিরুদ্ধে কটিয়াদী, সাভার ও কাপাসিয়া থানায় একাধিক মামলা রয়েছে। চুরি যাওয়া অস্ত্রটি তার নানা বাড়ি সংলগ্ন বাঁশ বাগানে পলিথিনে মোড়িয়ে মাটির নিচে লুকিয়ে রেখে ছিল।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)