বুধবার ● ১৭ মে ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » লালণ শাহ্ এর ভাস্কর্য নির্মাণের দাবীতে মানববন্ধন
লালণ শাহ্ এর ভাস্কর্য নির্মাণের দাবীতে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি :: (৩ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.৪০মি.) লালন শাহ্ এর জন্ম ভূমি হরিণাকুন্ডুতে লালন শাহ্ এর ভাস্কর্য এবং একতারা নির্মাণের দাবিতে সম্মিলিত সাংস্কৃতিক জোট, নাট্য সমন্বয় পরিষদ ও হরিণাকুন্ডু বাসীর পক্ষ থেকে ১৬ মে মঙ্গলবার ঝিনাইদহের হরিণাকন্ডুু উপজেলার সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজ থেকে সরকারী লালন শাহ্ কলেজ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার পথ জুড়ে মানববন্ধন পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টা থেকে ঘন্টাব্যাপি এ মানববন্ধনে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী সহ সর্বস্তরের হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করে।
এ সময় হরিণাকুন্ডু পৌর মেয়র শাহিনুর রহমান রিন্টু, উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ এ দাবীর সাথে একাত্মতা ঘোষনা করে বক্তব্য রাখেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট ঝিনাইদহের সভাপতি বিশিষ্ট্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব একরামুল হক লিকু বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট ও উপজেলা পরিষদসহ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট সকলের নিকট জোর দাবী জানান।





কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ