বুধবার ● ১৭ মে ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » বঙ্গবন্ধু সাফারি পার্কে ২ জিরাফের মৃত্যু
বঙ্গবন্ধু সাফারি পার্কে ২ জিরাফের মৃত্যু
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩০মি.) গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দুটি জিরাফ মারা গেছে।
১৭ মে বুধবার সকালে ওই দুটি জিরাফ মারা গেছে বলে জানা গেছে। এরপর থেকে দর্শণার্থীদের জন্য পার্কের ‘কোর সাফারি পার্ক’ এলাকা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। মারা যাওয়া জিরাফ দুইটির মূল্য দেড় কোটি টাকা বলে একটি সুত্রে জানা যায়।
সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. সামসুল আজম দুটি জিরাফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কি কারণে জিরাফ দুটি মারা গেছে তা পরীক্ষা করার জন্য নমুনা পাঠানো হচ্ছে। তার ফলাফল পেলে বলা যাবে।
তিনি আরো জানান, এখন দর্শণার্থীদের জন্য ‘কোর সাফারি পার্ক’ এলাকা বন্ধ রাখা হয়েছে। দুটি জিরাফের মৃত্যুর পর এখন পার্কে আটটি জিরাফ রয়েছে।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মো. শাহাবুদ্দিন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, মঙ্গলবার রাতে দুটি মাদী (স্ত্রী) জিরাফ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাদের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের খবর দেওয়া হয়। ১৭ মে বুধবার দুপুরে ওই চিকিৎসকরা পার্কে পৌঁছানোর আগেই সকালে জিরাফ দুটি মারা যায়।
জানা গেছে, জিরাফ দুটি মৃত্যুর কারণ নির্ণয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেনারি মেডিসিন বিভাগের প্রফেসর ড. আব্দুর রহমানকে প্রধান করে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এখন পার্কের অন্যান্য এলাকায় দর্শণাথীদের প্রবেশ করতে দেওয়া হলেও ভেতরের ‘কোর সাফারি’ এলাকায় দর্শনার্থীদের প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।





গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন