শিরোনাম:
●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
রাঙামাটি, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৪ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » জমি দখলের ছবি তোলায় সাংবাদিককে বেধড়ক পিটিয়েছে পুলিশ
প্রথম পাতা » অপরাধ » জমি দখলের ছবি তোলায় সাংবাদিককে বেধড়ক পিটিয়েছে পুলিশ
বুধবার ● ২৪ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জমি দখলের ছবি তোলায় সাংবাদিককে বেধড়ক পিটিয়েছে পুলিশ

---মুহাম্মদ আতিকুর রহমান (আতিক),গাজীপুর জেলা প্রতিনিধি :: (১০ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২২মি.) জোরপূর্বক জমি দখল ঘটনার ছবি তোলার অপরাধে মাই টিভির গাজীপুর জেলা প্রতিনিধি সাংবাদিক আবদুল হামিদ মুকুলকে বেধড়ক পিটিয়েছে পুলিশ। শুধু তাই নয়, হাত থেকে কেড়ে নেয় সাংবাদিকের মোবাইল ও ক্যামেরা। আহত এই সাংবাদিককে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

ঘটনাটি ঘটে ২৩ মে মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগরীর পোড়াবাড়ি এলাকায়।

স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরীর পোড়াবাড়ি এলাকায় জমি নিয়ে শিল্পপতি মশিউর রহমান চমকের সাথে জেলা প্রশাসন, বন বিভাগ ও স্থানীয় কাইয়ুম এবং মাজন-এর সাথে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুর ২টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশন ও পুলিশের লোকজন জমি মাপতে (সীমানা নির্ধারন) গেলে খুঁটি গাড়াকে কেন্দ্র করে স্থানীয় জনতার সাথে পুলিশ ও মশিউর রহমান চমকের লোকজনের সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ৫ জন আহত হয়। এই ঘটনার ছবি ক্যামেরায় ধারণ করছিলেন মাই টিভির গাজীপুর জেলা প্রতিনিধি আবদুল হামিদ মুকুল। এতে ক্ষুব্ধ হয়ে জয়দেবপুর থানার পুলিশ তার উপর চড়াও হয় এবং বেধড়ক লাঠিপেটা করে তাকে গুরুতর আহত করে।

এ সম্পর্কে আহত সাংবাদিক আবদুল হামিদ মুকুল জানান, ঘটনাস্থলটি আমার বাড়ির এলাকায়। আমার পরিচয় দেয়ার পরেও জয়দেবপুর থানার সাব-ইন্সপেক্টর রাজিব শেখ ও তার লোকজন আমাকে বেধড়ক লাঠিপেটা করে আমার হাত থেকে মোবাইল ও ক্যামেরা কেড়ে নেয়।

এ সম্পর্কে সাব-ইন্সপেক্টর রাজিবের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পুলিশ সুপার এবং জয়দেবপুর থানার ওসির নির্দেশে আমি ঘটনাস্থলে যাই আইন-শৃঙ্খলার যাতে অবনতি না হয়। কিন্তু সাংবাদিক হামিদ মুকুল আমার অনুমতি ছাড়া আমার এবং ঘটনাস্থলের ভিডিও করায় তার মোবাইলটি আমার হেফাজতে নিয়ে ভিডিওটি ডিলেট করে তাকে মোবাইলটি ফেরৎ দিয়ে দেয়া হয়। তাকে কেউ মার-ধর করেনি।

সংঘর্ষের ঘটনায় আহতরা হলেন, কাইয়ুম, মাজন, আহসান, নূর মোহাম্মদ।

মশিউর রহমান চমকের প্রতিনিধি এডঃ বেনু এবং ম্যানেজার আহসান জানান, জমির মালিকানা নিয়ে সম্প্রতি আদালত থেকে তারা শিল্পপতি মশিউর রহমান চমকের পক্ষে রায় পেয়েছেন। রায় মূলে সিটি কর্পোরেশনের সার্ভেয়ার নিয়ে জমিটি সরেজমিনে মাপঝোক করে সীমানা নির্ধারণের জন্য যাওয়া হয়েছিল। কিন্তু খুঁটি গাড়ার সময় মাজন ও কাইয়ুম বাধা দেয় এবং তাদেরকে মারধর করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)