শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৯ মে ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » হালদা নদী থেকে উদ্ধারকৃত কাতলা ব্রুড মাছটি চবির হালদা গবেষণাগারে হস্তান্তর
প্রথম পাতা » চট্টগ্রাম » হালদা নদী থেকে উদ্ধারকৃত কাতলা ব্রুড মাছটি চবির হালদা গবেষণাগারে হস্তান্তর
সোমবার ● ২৯ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হালদা নদী থেকে উদ্ধারকৃত কাতলা ব্রুড মাছটি চবির হালদা গবেষণাগারে হস্তান্তর

---কামরুল ইসলাম বাবু, রাউজান (চট্টগ্রাম) :: (১৫ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১৫মি) হালদা নদী থেকে উদ্ধারকৃত কাতলা ব্রুড মাছটি চবির হালদা গবেষণাগারে হস্তান্তর করা হয়েছে।

২৯ মে বেলা ১২ ঘটিকার সময় চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ মিলনায়তনে প্রাণিবিদ্যা আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে হালদা গবেষণাগারের জন্য কাতলা ব্রুড মাছটি হস্তান্তর করেন রাউজান উপজেলা প্রশাসনের পক্ষে রাউজান উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম এহেছানুল হায়দার চৌধুরী, রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম।

হালদা গবেষণাগারের পক্ষে মাছটি গ্রহন করেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. গাজী এস এম আসমত ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক হালদা গবেষক প্রফেসর ড. মনজুরুল কিবরিয়া।

এসময় উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার( ভারপ্রাপ্ত) প্রফেসর ড. কামরুল হুদা,শিক্ষার্থী এস এম মুজিব,সাহেদ চৌধুরী জনি,জোবায়ের আহমেদ নিলয় ও কৌশিক কান্তি মজুমদার প্রমুখ।

উল্লেখ্য যে বিগত ২১ মে হালদা নদীর নোয়াজিশপুর ইউনিয়ন এর নদিমপুর এলাকা থেকে উদ্ধার করা হয় ১২ কেজি ওজনের এই কাতলা ব্রুড মাছটি।সেই সময় স্থানীয়রা মাছটি উদ্ধার করে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করে।পরবর্তীতে উপজেলা প্রশাসন বরাবর মাছটি হালদা গবেষণাগারে প্রদানের জন্য আবেদন করে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ।তাদের আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশে মাছটি হালদা গবেষণাগারে প্রেরণের সিধান্ত গ্রহন করে উপজেলা প্রশাসন।

এদিকে মাছটি হালদা গবেষণাগারে হস্তান্তর এর মাধ্যমে শিক্ষার্থীদের মাছের সুরক্ষা, গবেষণা ও সংরক্ষণ সম্পর্কিত জ্ঞান বৃদ্ধির সুযোগ করে দেওয়ায় স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এবং রাউজান উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. গাজী এস এম আসমত ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক হালদা গবেষক প্রফেসর ড. মনজুরুল কিবরিয়া।## কামরুল ইসলাম বাবু, রাউজান, চট্টগ্রাম ২৯/০৫/২০১৭ইং





আর্কাইভ