সোমবার ● ২৯ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে টাস্কফোর্সের অভিযানে আটক ৬
গাজীপুরে টাস্কফোর্সের অভিযানে আটক ৬
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৫ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.০১মি) গাজীপুর জেলা শহর ও টঙ্গীতে টাস্কফোর্সের মাদকবিরোধী অভিযানে ৬ জনকে হাতে-নাতে আটক করে।
২৯ মে সোমবার দুপুরে তাদের আটক করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. হাফিজা জেসমিন। অভিযানকালে মাদক সেবন, সংরক্ষণ ও বিক্রির অপরাধে আটক ছয়জনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার মরিচাকান্দি গ্রামের মৃত আরফান হোসেনের ছেলে মো. কবির হোসেন (২৯), একই জেলা ও থানার আগানগর এলাকার অশোক আলী ভান্ডারীর ছেলে মো. রানা (৩০), ঢাকার তুরাগ থানার কামারপাড়া এলাকার মো. বাবুল মিয়ার ছেলে মো. শহিদুল ইসলাম (৩১), গাজীপুরের টঙ্গী থানার কেরানীর টেক এলাকার মৃত চুন্নু মিয়ার ছেলে লাল চান (৩২), একই জেলা ও থানার মরকুন পশ্চিমপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে আরিফ হোসেন (৪৭) এবং গোপালগঞ্জের মোকসেদপুর থানার বেজরাচাপড়া গ্রামের মৃত ছরোয়ার হোসেনের ছেলে মাহবুবুর রহমান (২৪)।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলাম জানান, টঙ্গী মাজার বস্তি, আমতলী কেরানীটেক বস্তি এবং গাজীপুর শহরের শ্মশানঘাট এলাকায় মাদক সেবন, সংরক্ষণ ও বিক্রিকালে তাদের হাতে-নাতে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।
অভিযানকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক মো. আবু রেজা মেহেদী হাসান, উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলামসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩