শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩১ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » সিলেটে নিম্নমানের মসলায় বাজার সয়লাব
প্রথম পাতা » অপরাধ » সিলেটে নিম্নমানের মসলায় বাজার সয়লাব
বুধবার ● ৩১ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটে নিম্নমানের মসলায় বাজার সয়লাব

---হাফিজুল ইসলাম লস্কর,সিলেট প্রতিনিধি :: (১৭ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৮মি) সিলেটের হাট বাজার ভেজাল ও নিম্নমানের মসলায় সয়লাব। মসলার সাথে মেশানো হচ্ছে ইট ও কাঠের গুঁড়া। সিলেট জেলার উপজেলা বাজার গুলোতে নিম্নমানের মসলার ছড়াছড়ি কিন্তু নেই বাজার মনিটর’র ব্যাবস্থা।

সেই সুজুগে অসাধু ব্যবসায়ীরা রমাজান মাসেও অধিক মুনাফার লোভে এ কাজ চালিয়ে যাচ্ছে। মাংস ও ইফতারি রান্নার মূল উপাদান হলো মসলা। এ জন্য বেশ আগেভাগে প্রস্তুতি সেরে রেখেছে ভেজাল মসলা উৎপাদন ও বিক্রয়কারী সিন্ডিকেট।

ভেজাল ও নিম্নমানের মসলায় ভরে গেছে জেলা’র হাটবাজার। দোকানে দোকানে পৌঁছে গেছে এসব ভেজাল ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মসলা। এসব মসলার মধ্যে মরিচের সঙ্গে ইটের গুঁড়া, হলুদে মটর ডাল, ধনিয়ায় স মিলের কাঠের গুঁড়া ও পোস্তদানায় সুজি মেশানো হচ্ছে।

বেশি মুনাফার লোভে কয়েকটি অসাধু ব্যবসায়ী চক্র বাজারে এসব ভেজাল মসলার জোগান দিচ্ছে। অসাধু দোকানদাররাও বেশি লাভের আশায় এসব ভেজাল মসলা বেশি বিক্রি করছে।

সিলেট জেলার বিভিন্ন হাটবাজার ঘুরে মসলা বিক্রেতা এবং ভেজাল মসলা কিনে প্রতারিত হওয়া মানুষের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

বিশেষ করে হাটবাজারের পাশে ফুটপাতে বসে বিক্রি করা খোলা মসলার মধ্যে সবচেয়ে বেশি ভেজাল রয়েছে। এই ভেজাল মসলা কিনে মানুষ একদিকে যেমন প্রতারিত হচ্ছে, আবার অন্যদিকে এসব খেয়ে আক্রান্ত হচ্ছে নানা জটিল রোগে।

ব্যবসায়ীদের অনেকে জানান, রামাদ্বান মাসে মসলার চাহিদা অনেক বেশি থাকে। এ জন্য ভেজাল ও নিম্নমানের মসলা উৎপাদনকারী চক্রটি বেশ আগে ভাগে দোকানে দোকানে সরবরাহ দিয়েছে এসব ভেজাল মসলা।

এরই মধ্যে বন্দর, বন্দরের ফুতপাতে বেশি, বন্দরের আশেপাশের বাজার, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, ঢাকাদক্ষিন, রামধা, গোবিন্দ্রশ্রী, রানাপিং, চারখাই, রাজাগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট, শ্রীরামপুর, কুচাই, ওসমানীনগর, তাজপুর, বেগমপুর, শেরপুর, বুরুঙ্গা, উমরপুর, দয়ামীরসহ অনেক হাটবাজারগুলো ভরে গেছে ভেজাল মসলায়।

নাম প্রকাশ না করার শর্তে তাজপুর বাজারের কয়েকজন মুদি দোকানদার জানান, থানায় বেশ কয়েকটি ভেজাল মসলা উৎপাদনকারী সিন্ডিকেট রয়েছে। তারা গোপন কারখানায় ভেজাল মসলা উৎপাদন ও প্যাকেটজাত করে পুরো ওসমানীনগর ও আশপাশ হাটবাজারের মুদির দোকানসহ খোলাবাজারে সরবরাহ করে।

থানার হাটবাজার ও গ্রামে গড়ে উঠেছে মসলা তৈরির কারখানা। মেশিনে ভাঙ্গিয়ে খুব সহজেই মসলা তৈরি করে বাজারে বিক্রি হচ্ছে। ভেজাল মসলা উৎপাদনকারীরা বাজার থেকে নিম্নমানের মরিচ, হলুদ, ধনিয়া, গোলমরিচ, দারুন চিনি, তেজপাতা ও পোস্তদানাসহ বিভিন্ন মসলা কিনে কারখানায় নানা ধরনের ভেজাল উপাদান মিশিয়ে প্যাকেট করে ও খোলা অবস্থায় বাজারজাত করে।

সিলেট জেলার বিভিন্ন বাজারের একাধিক ব্যবসায়ীদের সাথে কথা হলে তারা জানান, উৎপাদন কারীরা তিনভাবে বাজারে ভেজাল মসলা সরবারহ করে। কিছু বিক্রি করে প্যাকেট ছাড়া, কিছু বিক্রি করে সাধারণ প্যাকেটে করে আবার কিছু বিক্রি করে নামি-দামি মসলা কম্পানির লেবেল লাগিয়ে। আর এসব ভেজাল মসলা কিনে মানুষ প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছে। কিন্তু প্রশাসনের এ ব্যাপারে কোন নজরদারী নেই।

এতে উদ্বিগ্ন ক্রেতারা। তারা বলছেন, দায়িত্বে অবহেলা করে সরকারি কর্মকর্তারা যেমন সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করেন, তেমনি জনগণ থেকেও সরকারকে বিচ্ছিন্ন করেন।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, রোজার মাসে যদি প্রশাসন ঠিকমতো সবজি, মাছ , মসলা ও ফলের বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা না করে আর ভেজাল খেয়ে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়; তবে এর দায় সরকারকেই নিতে হবে।

সিলেট ক্যাবের নির্বাহী কমিটির সদস্য কাউসার চৌধুরী বলেন, অতি লোভের কারণে যারা ভোক্তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। আমরা জেলা প্রশাসনকে অনুরোধ করব মোবাইল কোর্টটা যেন কঠোরভাবে এবং নিয়মিত করা হয়।

এদিকে সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার দাবি করেছেন, ভেজাল রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া আছে এবং তাদের কর্মকর্তারা এটি নিয়মিত পর্যবেক্ষণ করছেন।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ