শিরোনাম:
●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা ●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০ ●   গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ ●   ঝালকাঠিতে মহান মে দিবস পালিত ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
রাঙামাটি, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩১ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ফুলবাড়িয়াতে মা’কে গোয়াল ঘরে রাখা সেই ছেলে আমিনকে কারাগারে প্রেরন
প্রথম পাতা » অপরাধ » ফুলবাড়িয়াতে মা’কে গোয়াল ঘরে রাখা সেই ছেলে আমিনকে কারাগারে প্রেরন
বুধবার ● ৩১ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফুলবাড়িয়াতে মা’কে গোয়াল ঘরে রাখা সেই ছেলে আমিনকে কারাগারে প্রেরন

---ময়মনসিংহ অফিস :: (১৭ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪৫মি) মায়ের দেখাশোনা না করার অভিযোগে ৯০ বছরের মরিয়ম নেছার ছেলে মোখলেছ আমিনকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। পরে মঙ্গলবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার তেজপাটুলি গ্রামের মরিয়ম নেছা। তাঁর তিন ছেলে ও দুই মেয়ে। কিন্তু সন্তানেরা তাঁর দেখভাল করেন না বলে অভিযোগ। কিছুদিন ধরে ভিক্ষা করে চলেছেন। এরপর আশ্রয় হয় এক ছেলের গোয়ালঘরে। কয়েক দিন আগে রাতের অন্ধকারে তাঁর একটি পায়ে শিয়ালে এসে কামড়ে দেয়। তবু ছেলেমেয়েরা তাঁর পাশে আসেননি। তাঁর চিকিৎসাও হয়নি। কাঁথা মুড়ি দিয়ে পড়ে ছিলেন। এ খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। আর এখন তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন একাধিক সাংসদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

মরিয়মের এমন করুণ কাহিনি নিয়ে গত রবিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবিসহ পোস্ট দেন ফুলবাড়িয়ার সিএইচটি মিডিয়া প্রতিনিধি প্রেরিত সংবাদটি গত ২৯ মে সোমবার প্রকাশিত হওয়াতে ওই দিনই সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) এ ভাইরাল হয়।

৩০ মে মঙ্গলবার সকাল নয়টায় ইউএনও লীরা তরফদার যান মরিয়মকে দেখতে। তাঁর উদ্যোগে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ কবিরুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, মরিয়মের ছেলেদের মধ্যে মোখলেছ বাড়িতে থাকতেন। মায়ের প্রতি তাঁর অবহেলার এই ন্যক্কারজনক খবর জানাজানির পর তিনি জনরোষে পড়েন। এ ছাড়া সন্তান হিসেবে মায়ের প্রতি অবহেলার কারণে ১৫১ ধারায় পুলিশ বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা করে। তাঁকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





আর্কাইভ