শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৪ জুন ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়ক সম্প্রসারণের কাজে ২৬ কোটি টাকা মধ্যে ২০ কোটি টাকা গায়েব
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়ক সম্প্রসারণের কাজে ২৬ কোটি টাকা মধ্যে ২০ কোটি টাকা গায়েব
রবিবার ● ৪ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়ক সম্প্রসারণের কাজে ২৬ কোটি টাকা মধ্যে ২০ কোটি টাকা গায়েব

---জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ :: (২১ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.১০মি.) ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কে সাইড সম্প্রসারণের কাজ নিয়ে চলছে ব্যাপক দুর্নীতি। বিশ্বস্ত সুত্রে জানা গেছে, সড়কে পরিবহন চলাচলের সুবিধার কথা বিবেচনা করে সড়কের পাশে ৬ ফুট করে ৪.৭০০ মিটার সড়ক সম্প্রসারণ করা হচ্ছে যার বরাদ্ধ ২৬ কোটি টাকা। এই কাজে সড়কের পাশে ৬ ফুট প্রসস্ত ২৪ ইঞ্চি গভীর করে সেখানে ১২ ইঞ্চি বালি, ১০ ইঞ্চি ইট বালি দিয়ে পুরন করতে হবে।

সেখানে ইটবালির এই স্তরে ইটের খোয়া ৩ ঝুড়ি আর বালি হবে ১ ঝুড়ি দেওয়ার নিয়ম। যেখানে ১০ ইঞ্চি না করে ৬ ইঞ্চি করা হচ্ছে আর অর্ধেক ঝুড়ি ইটের খোয়া দিয়ে সাড়ে ৩ ঝুড়ি বালি বাদে মাটি দিয়ে ভরাট করা হচ্ছে। এখানে ১২ ইঞ্চির বালির স্তরে ১৬ ইঞ্চি বালু পড়ছে। যা সড়কের কাজের সঠিক তদন্ত করলে বেরিয়ে আসবে। হিসাব করলে দেখা যাবে গড়ে ৫/৬ কোটি টাকার কাজ করেছে। বাকি প্রায় গায়েব ২০ কোটি টাকা। সুত্রে জানা গেছে, এই ভাবে কাজ করে ঠিকাদারের সাথে লাভের টাকা ভাগ করে নেয়। এ ভাবেই চলছে তার কোটি কোটি টাকার লুটপাট দেখার যেন কেউ নেই।

ঝিনাইদহ জেলার মহাসড়ক ও সড়ক গুলিতে প্রতিদিন দুর্ঘটনায় ফলে চলছে লাশের মিছিল। অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরন করছে চিরকালের জন্য। এই দুর্ঘটনাকে এড়াতে এবং সাধারন মানুষের জীবনের কথা চিন্তা ভাবনা করেই যোগাযোগ মন্ত্রনালয় নির্দেশ দিয়েছিল বর্ষা শুরুর আগেই ঝিনাইদহ জেলার সকল সড়ক মহাসড়কের উপর সৃষ্ট ছোট্ট বড় গর্ত গুলো মেরামত করে পরিবহন চলাচলের যথাযথ উপযুক্ত করা। কিন্ত সরকারের সেই নির্দেশনার প্রতি বৃদ্ধা আগুলি প্রদর্শন করে মেরামতের সেই বরাদ্দ কৃত অর্থ পুরাটায় লুটপাট করে নিজ পকেটে পুরেছে সেলিম আজাদ খান।

ইতিমধ্যে ২১ মে তারিখে যশোর সওজ তত্ববধায়ক প্রকৌশলী সড়ক সার্কেল পুনরায় মেরামতের জন্য নির্দেশনা পাঠিয়েছেন সেলিম আজাদ খানের কাছে। আগেও এই প্রকৃতির নির্দেশনা প্রদান করার পরও তার কোন মাথা বেথ্যা নেই।

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে তার বিভাগীয় বিভিন্ন সড়ক পরিদর্শন করলে দেখা গেছে যে সড়ক গুলোর বিভিন্ন কি.মিতে বিশেষ করে জাতীয় সড়কে এন ৭ ও এন-৭০২ সমূহে অসংখ্য পটহোলস ও ডিপ্রেশণের সৃষ্টি হয়েছে। যার জন্য খুলনা বিভাগের সওজ পথের মাসিক পর্যালোচনা সভায় আলোচনায় খুলনা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী খুলনা জনের পক্ষ থেকে তাগিদ দেওয়া হয়েছে। জানা গেছে, এই বরাদ্দকৃত অর্থ বিভিন্ন ঠিকাদারের নামে আর.এফ.কিউ ও ডি.পি.এম করে নিজেই বিল উঠিয়ে নিয়েছে।

এই ব্যাপারে ঝিনাইদহ সওজয়ের নির্বাহী প্রকৌশলী মো. সেলিম আজাদ খানের সাথে কথা হলে তিনি ৪.৭০০ মিটারের জন্য কত টাকা বরাদ্ধ এবং কি ভাবে কাজ করতে হবে তাহা তার খেয়াল নেই বলে জানান এবং বলেন আমি অফিসে গিয়ে জানাতে পারব। অফিসে যাওয়ার পর ফোন করলে তিনি বলেন, আমি কাজে ব্যাস্ত আছি আপনারা রবিবারে আমার সাথে অফিসে এসে দেখা করেন।





আর্কাইভ