শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৫ জুন ২০১৭
প্রথম পাতা » অপরাধ » পরকীয়ার টানে ঘর ছাড়লেন দুই সন্তানের মা : একজনের আত্মহত্যা
প্রথম পাতা » অপরাধ » পরকীয়ার টানে ঘর ছাড়লেন দুই সন্তানের মা : একজনের আত্মহত্যা
সোমবার ● ৫ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পরকীয়ার টানে ঘর ছাড়লেন দুই সন্তানের মা : একজনের আত্মহত্যা

গাজীপুর জেলা প্রতিনিধি :: (২২ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২৪মি.) গাজীপুরের কালীগঞ্জে পরকীয়া প্রেমের টানে ফাইজুর রহমান নামের ইতালি প্রবাসীর স্ত্রী ফেরদৌসি বেগমের বিরুদ্ধে স্বামীর নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে ওই প্রবাসীর ছোট ভাই আনিসুর রহমান বাদী হয়ে চারজনকে আসামি করে কালীগঞ্জ থানায় মামলা করেছেন। এরই প্রেক্ষিতে ওই মামলার দুই আসামিকে গ্রেফতার করে ৫ জুন সোমবার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করেছে পুলিশ।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৯ বছর আগে উপজেলার বক্তারপুর ইউনিয়নের উত্তর খৈকড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে ইতালি প্রবাসী ফাইজুরের সঙ্গে জেলার শ্রীপুর উপজেলার চিনাসুখানীয়া গ্রামের তাইজুদ্দিনের মেয়ে ফেরদৌসীর বিয়ে হয়।

বিয়ের পর ফাইজুর স্ত্রীকে নিয়ে ইতালি চলে যায়। সংসার জীবনে তাদের ঘরে ফাতিনুর (৬) ও হামিম (৪) নামের দুই ছেলে সন্তান রয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, দেড় বছর আগে স্ত্রী ফেরদৌসীকে নিয়ে দেশে আসেন ফাইজুর। ওই সময় দেশে স্ত্রীকে নিয়ে কয়েকদিন অবস্থানের পর তারা আবার ইতালি চলে যান।

এর মধ্যে স্ত্রী প্রতিবেশী ছামির উদ্দিনের ছেলে শওকত হোসেন রাজুর সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে যায়। ফাইজুর গত মে মাসের ১৮ তারিখে স্ত্রীকে নিয়ে পুনরায় দেশে আসেন। দেশে আসার এক সপ্তাহ পর স্ত্রী ফেরদৌসী নগদ ১০ লাখ টাকা ও ১০-১২ ভরি স্বর্ণালংকার নিয়ে প্রেমিক রাজুর হাত ধরে পালিয়ে যায়।

মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক সিএইচটি মিডিয়াকে বলেন, ওই ঘটনার প্রেক্ষিতে প্রবাসী ফাইজুরের ছোট ভাই বাদী হয়ে থানায় মামলা করেছেন। ৪ জুন রবিবার দিবাগত রাতে ছামির উদ্দিন ও সুজিবা বেগম নামের দুই এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারদের ৫ জুন সোমবার দুপুরে গাজীপুর কোর্টে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক।
---
এদিকে  স্ত্রীর পরকীয়ার বিষয় স্বামী জেনে ফেলায় সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।

৫ জুন সোমবার বেলা ১১টায় শ্রীপুর উপজেলার পেলাইদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ শিল্পী আক্তার (৩২) পেলাইদ গ্রামের আব্দুল আওয়ালের মেয়ে ও একই গ্রামের কালা চাঁনের স্ত্রী।

নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, পেলাইদ গ্রামের কালা চাঁন দীর্ঘদিন ধরে প্রবাসে ছিলেন। গত দুই মাস যাবত ছুটি নিয়ে নিজ বাড়িতে অবস্থান করছেন তিনি। পাশের বরামা গ্রামের আব্দুল আজিজের ছেলে কমর উদ্দিনের সাথে স্ত্রীর সম্পর্ক আছে লোকমুখে এমন তথ্য পেয়ে স্বামী তার স্ত্রীকে গত রবিবার রাতে জিজ্ঞাসা করেছিলেন। এ নিয়ে রাতেই তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরদিন সোমবার সকালেও এ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বিতীয় দফা ঝগড়া হয়। সকালে স্বামী বাড়ির বাইরে গেলে স্ত্রী ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এ সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায় বলে জানান স্বজনরা। তাদের সংসারে মোকাররম নামের ৮বছরের এক ছেলে ও মিম নামের ১২ বছরের এক মেয়ে রয়েছে।

শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে সিএইচটি মিডিয়াকে জানান, খবর পেয়ে সোমবার দুপুর সাড়ে ১২টায় লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ