শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১০ জুন ২০১৭
প্রথম পাতা » আন্তর্জাতিক » ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে বিশ্বনাথের মেয়ে রুশনারা হ্যাটট্রিক জয়
প্রথম পাতা » আন্তর্জাতিক » ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে বিশ্বনাথের মেয়ে রুশনারা হ্যাটট্রিক জয়
শনিবার ● ১০ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে বিশ্বনাথের মেয়ে রুশনারা হ্যাটট্রিক জয়

---মো. আবুল কাশেম,বিশ্বনাথ প্রতিনিধি ::ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে হ্যাটট্রিক জয় করে ইতিহাস গড়লেন সিলেটের বিশ্বনাথের মেয়ে রুশনারা আলী। ব্রিটেনের বাঙালি অধ্যুষিত ‘বেথনালগ্রীন বো’ আসন থেকে এমপি নির্বাচিত হওয়ার জন্য টানা তৃতীয়বারের মতো নির্বাচনে অংশগ্রহন করে এই জয় লাভ করেন। রুশনারা আলী এবার ৩৫ হাজার ৫৯৩ ভোটের ব্যবধানে বড় জয় পেয়ে নির্বাচিত হয়েছেন। এ নিয়ে পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে তৃতীয় মেয়াদে এমপি নির্বাচিত হলেন তিনি। রুশনারা ৪২ হাজার ৯৬৯ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি কনজারভেটিভ পার্টির চার্লট চিরিকো পেয়েছেন ৭ হাজার ৫৭৬ ভোট। এর আগে টানা দুইবার এমপি নির্বাচিত হয়েছেন তিনি।
এদিকে রুশনারা আলীর বিজয়ে জন্মভুমি সিলেটের বিশ্বনাথে ভুরকী গ্রামে পরিবারের পক্ষ থেকে স্থানীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলার বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ করে রুশনারা আলীর সমর্থক।
‘বেথনালগ্রীন-বো’ নির্বাচনী আসনটি লেবার পার্টির অন্যতম ঘাঁটি। ২০০৫ সালের নির্বাচনে রেসপেক্ট পার্টির জর্জ গ্যালাওয়ে ছাড়া আর কোনো প্রার্থী এ আসনে বিজয়ী হতে পারেননি। আর আসনটি পুণরুদ্ধারের জন্য ওই বছর লেবার পার্টি প্রথম কোনো বাঙালি প্রার্থী হিসেবে রুশনারা আলীকে মনোনয়ন দেয়। রুশনারা আলী লেবার পার্টির মর্যাদার সেই আসনটি পুনরুদ্ধার করেন।
রুশনারা আলী লেবার পার্টির মনোনয়ন পেয়ে ২০১০ সালের ৬ মে ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে ২১ হাজার ৭৮৪ ভোট পেয়ে প্রতিদ্বন্ধি প্রার্থী লিবারেল ডেমোক্রেট পার্টির আজমল মসরুরকে পরাজিত করেন প্রথম বাঙালি হিসেবে ব্রিটেনে এমপি হন রুশনারা। আজমলকে প্রায় ১১ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি। ২০১৫ সালের ৭ মে অনুষ্ঠিত নির্বাচনে ৩২ হাজার ৩৮৭ ভোট পেয়ে প্রতিদ্বন্ধি প্রার্থী কনজারভেটিভ পার্টির ম্যাথিও স্মিথকে (৮ হাজার ৭০ ভোট) প্রায় ২৪ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হন রুশনারা। গত বছর এমপি নির্বাচিত হওয়ার পর রুশনারা আলী লেবার পার্টির ছায়া মন্ত্রীসভায় ‘শিক্ষা ও আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক’ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি পরামর্শক সংস্থা ইয়ং ফাউন্ডেশনের সহযোগী পরিচালকের দায়িত্বও পালন করছেন।
১৯৭৫ সালের ১৪ মার্চ জন্মগ্রহণ করেন রুশনারা আলী। তার ডাক নাম স্বপ্না। বাবার বাড়ি ও মামার বাড়ি পাশাপাশি হওয়ার কারণে রুশনারা আলীর ছেলেবেলা কেটেছে নানী মরহুমা গুলেস্তা বিবির সান্নিধ্যে। মাত্র ৭ বছর বয়সে উপজেলার ভূরকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করার সময় বাবা-মায়ের সঙ্গে ব্রিটেনে পাড়ি জমান রুশনারা। সেখানে যাওয়ার পর তিনি যুক্তরাজ্যের লন্ডনের মালবেরি স্কুল ও টাওয়ার হ্যামলেটস কলেজে লেখাপড়া শেষে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি, অর্থনীতি ও দর্শনে ডিগ্রি অর্জন করেন। রুশনারা আলী ব্রিটিশ পার্লামেন্টে ছাড়াও পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও কাজ করেছেন।
উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেন, ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে বিশ্বনাথের মেয়ে রুশনারা আলীর বিজয়ী উপজেলাবাসী খুশি। রুশনারা আলী বাঙালি তথা বিশ্বনাথবাসীর মূল উজ্জল করেছেন।
রুশনারা আলীর মামা আবদুর রউফ বলেন, ভাগ্নির বিজয়ে খুব খুশি। যারা নির্বাচনে সহযোগিতা করেছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।





আন্তর্জাতিক এর আরও খবর

কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’

আর্কাইভ