শনিবার ● ১০ জুন ২০১৭
প্রথম পাতা » খেলা » পদ্মা একাদশের ২-০ গোলে জয়লাভ
পদ্মা একাদশের ২-০ গোলে জয়লাভ
ঈশ্বরদী প্রতিনিধি :: (২৭ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৪মি.) ঈশ্বরদী ভেলুপাড়ার ঐতিহ্যবাহী হিরোশিমা ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের পক্ষ থেকে ১০ জুন শনিবার সকালে রমজানলীগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা ও ক্রীড়া ব্যক্তিত্ব ব্যারিষ্টার সৈয়দ আলী জিরু প্রধান অতিথি হিসাবে আলহাজ্ব সুতামিল মাঠে এ খেলার উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এহসানুল কবীর শিমুল, রনা দাদু, মহিদুল ইসলাম,আব্দুল মান্নান,সাহান মাল ও আমিরুল ইসলাম।
প্রথম দিনের খেলায় পদ্মা একাদশ ও মেঘনা একাদশঅংশ নেয়। ৩০ মিনিট ব্যাপি অনুষ্ঠিত খেলায় পদ্মা একাদশ মেঘনা একাদশকে ২-০ গোলে পরাজিত করে। গোটা রমজান মাস ব্যাপি রমজানলীগ ফুটবল প্রতিযোগিতায় মোট ১০ টি দল অংশ নিবে।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিষ্টার সৈয়দ আলী জিরু বলেন, সুস্থ্য জাতী গঠনে খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি যে জাতী যত বেশী খেলাধুলা ও সাংস্কৃতি চর্চা করে, সে জাতী তত বেশী উন্নত হয়। মাদকমুক্ত সুস্থ্য সমাজ গঠন কল্পে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে সর্বোচ্চ গুরুত্বের সাথে এগিয়ে আসতে হবে।





তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল