সোমবার ● ১২ জুন ২০১৭
প্রথম পাতা » অপরাধ » হালুয়াঘাটে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৯
হালুয়াঘাটে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৯
ময়মনসিংহ অফিস :: (২৯ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৫মি.)ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার উত্তর খয়রাকুড়ি গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষে সংঘর্ষে নয়জন গুরুতর আহত হয়েছেন। গুরতর অবস্থায় এক পক্ষের ৫ জন ও অপর পক্ষের ১ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশংকা জনক।
সোমবার (১২ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পাশাপশি দুই গ্রাম খন্দক পাড়া ও উত্তর খয়রাকুড়ি গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে এতে আহতরা হলেন- উপজেলার খন্দক পাড়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে কামরুল হাসান, আব্দুর রউফের ছেলে ফরহাদ হোসেন, মৃত গোলাম হোসেনের ছেলে শামসুদ্দিন, মৃত মোফাজ্জল হোসেনের ছেলে নুরুল ইসলাম, মোক্তার হোসেনের ছেলে আবু হানিফ, তোফাজ্জল হোসেনের ছেলে আব্দুল মালেক।
অপরদিকে প্রতিপক্ষ অপর গ্রুপের উত্তর খয়রাকুড়ি গ্রামের নজুর মাহমুদের ছেলে নাসির উদ্দিন, নাসির উদ্দিনের ছেলে মঞ্জুরুল আহসান ও আব্দুল মান্নান।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি, পরিস্থিতি শান্ত রয়েছে, এখন পর্যন্ত কোন পক্ষই মামলা করেনি।





ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ
অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার