শিরোনাম:
●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ●   রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি
রাঙামাটি, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২২ জুন ২০১৭
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে শেষ মুহুর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে শেষ মুহুর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা
বৃহস্পতিবার ● ২২ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে শেষ মুহুর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা

---নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::(৮ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৩৩মি.) “ঈদে চাই নতুন পোশাক” ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। তাই নওগাঁর আত্রাই উপজেলার মার্কেটগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। বিভিন্ন মার্কেটগুলোতে তাই দেখা গেছে উপচে পড়া ভিড়। সাধ আর সাধ্যের মধ্যে প্রিয়জনের উপহার কিনতে ধনী ও মধ্যবিত্তদের পাশাপাশি কেনা কাটায় ব্যস্থ সময় পার করছেন নিম্নবিত্তের খেটে খাওয়া মানুষও।

এবারে দেশী পোষাকের পাশাপাশি ভারতীয় পোষাকেও ছেয়ে গেছে বিভিন্ন মার্কেটের শপিং মল ও বীপণী গুলোতে। তবে এসব মার্কেটে মানসম্মত দেশীয় পোশাক সামগ্রী থাকলেও শিশু ও উঠতি বয়সের ছেলে মেয়েদের ভারতীয় পোশাকের প্রতি চাহিদা একটু বেশী।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, সাহেবগঞ্জ বাজার নিউমার্কেট, সাব-রেজিষ্টার মার্কেট, রহমান সুপার মার্কেট, ট্রেশন বাজার, কলেজ মার্কেটে চলেছে ঈদের জমজমাট কেনাকাটা। অনেকেই এসেছিলেন পরিবারসহ। তবে কেনাকাটায় নারীদের উপস্থিতিই বেশি। প্রচণ্ড ভিড়ের মাঝে কথা বলার সময় নেই ক্রেতা-বিক্রেতাদের।
ভিড়ের মাঝে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এখন যারা দোকানে আসছেন, তারা সবাই নানার রঙের পছন্দসই পোশাক কিনছেন। এবার বাজারের দেশীয় পোশাক সামগ্রী থাকলেও মহিলা ক্রেতাদের চাহিদা ভারতীয় পোশাকের প্রতি একটু বেশী। তাই সবকিছুকে ছাপিয়ে এবার ভারতীয় চিত্র নায়ক-নায়িকাদের নামের পোশাকের জয়জয়াকার।
ঈদে মেয়েদের জন্য আকর্ষণীয় পোশাকের মধ্যে রয়েছে হরেক রকম নাম,বাহুবলি টু, রাখিবন্ধন, পটল কুমার, বাজরাঙ্গি ভাইজা, ফ্লোর টার্চ, লাসা, লং স্কাট, শর্ট স্কাটসহ বিভিন্ন নামের থ্রি-পিস ও ফোর পিস পোশাক। তবে দেশী অনেক পোশাক ক্রেতাদের আকৃষ্ট করেছে। আকৃষ্ট করেছে দেশীয় পণ্য টাঙ্গাইল শাড়ি, জামদানী, খদ্দর, মনীপুরী, বালুচুরী, জর্জেট শাড়ি ইত্যাদি। এক বছরের শিশু থেকে শুরু করে তরুণীদের এক সেট পোশাক ৫শত-৩হাজার টাকায় বিক্রি হচ্ছে। তাছাড়া জুতা সেন্ডেলের দোকানেও ভিড়ের কমতি নেই, নারীদের উপস্থিত বেড়েছে কসমেটিকসে দোকান গুলোতে।

বিভিন্ন মার্কেট ঘুরে ঈদের পোষাক কিনছে অধ্যক্ষ গোলাম কিবরিয়া সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, এবারের ঈদেও বাজারে জামা-কাপড়ে দাম একটু বেশী হলেও শেষ পযন্ত কিনতে পেরেছি।
অপরদিকে, বিভিন্ন প্রতিকুলতা কেটে অনেকেই ঈদের কেনাকাটা করলেও সমস্যায় পড়েছেন নিন্মবিত্ত ও মধ্য আয়ের পরিবারের লোকজন। উপজেলার নিঝুম গার্মেন্টস মালিক নাজমুল  সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, আমার এখানকার অধিকাংশ ক্রেতাই মধ্য ও নিম্মবিত্ত। তাই তারা অল্প ও সীমিত টাকার মধ্যে কেনাকাটা সেরে ফেলতে আগ্রহী।

গত বছরের তুলনায় এবারে পোশাকের দাম একটু বেশি হওয়ায় বিপাকে পড়েছেন নিম্নবিত্তরা। এর কারণেই এদের শেষ আশ্রয় ফুটপাতের দোকানগুলো। তবে যাই হোক ঈদের দিনে নতুন জামা কাপড় পরে সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করবে এই প্রত্যাশা সবার।





নওগাঁ এর আরও খবর

আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয়  অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন
আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার
আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ
আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ
আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ
আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

আর্কাইভ