শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৪ জুলাই ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » ড. হাছান মাহমুদ এমপিকে নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা
প্রথম পাতা » চট্টগ্রাম » ড. হাছান মাহমুদ এমপিকে নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা
মঙ্গলবার ● ৪ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ড. হাছান মাহমুদ এমপিকে নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা

---রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (২০ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৩৯মি.) আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপিকে নিয়ে সংবাদ প্রকাশ করায় তৌফিকুল ইসলাম বাবর নামে দৈনিক সমকালের এক সাংবাদিকের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের হয়েছে। তিনি সমকাল পত্রিকার চট্টগ্রাম অফিসে সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। ২ জুলাই রবিবার রাতে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায় আওয়ামীলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং ইসলামপুর ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টন বাদী হয়ে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করা হয়।
মামলার এজাহার ও থানা সুত্রে জানা যায়, সম্প্রতি রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলার ঘটনায় ২২ জুন সমকালে “খুনের মামলার আসামিরা হাছান মাহমুদের ক্যাডার” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল। এটি সমকালের প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের প্রকাশ করা হয়েছিল। এ সংবাদটি ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে মামলাটি দায়ের করা হয়েছে।
মামলার বাদী ইকবাল হোসেন চৌধুরী মিল্টন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, দৈনিক সমকালে আমাদের নিয়ে ভিত্তিহীন সংবাদ করেছে। এই সংবাদের কোন প্রমাণ নেই। এর ফলে আমাদের সম্মান ক্ষুন্ন হয়েছে বিধায় এর বিচার চেয়ে মামলাটি করেছি। রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভূঁঞা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, হাছান মাহমুদ এমপিকে নিয়ে সমকালের প্রিন্ট এবং ইলেট্রনিক্স ভার্সনে আপত্তিকর সংবাদ প্রকাশ করায় তথ্যপ্রযুক্তি আইনে ৫৭ ধারায় এই মামলাটি হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)