শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৪ জুলাই ২০১৭
প্রথম পাতা » অপরাধ » পুরুষাঙ্গে পেরেক ঢুকিয়ে শিশু পারভেজকে নির্যাতন : ১৩ দিনেও জ্ঞান ফেরেনি,আটক-৩
প্রথম পাতা » অপরাধ » পুরুষাঙ্গে পেরেক ঢুকিয়ে শিশু পারভেজকে নির্যাতন : ১৩ দিনেও জ্ঞান ফেরেনি,আটক-৩
মঙ্গলবার ● ৪ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পুরুষাঙ্গে পেরেক ঢুকিয়ে শিশু পারভেজকে নির্যাতন : ১৩ দিনেও জ্ঞান ফেরেনি,আটক-৩

---ঝিনাইদহ প্রতিনিধি :: (২০ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০৮মি.) বাড়ির সামনের রাস্তার উপর এক মেয়ের সাথে কথা বলার অপরাধে পারভেজ মোল্ল্যা (১৩) নামের এক শিশুকে অমানুষিক নির্যাতন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২২ জুন বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দাস বাইসা গ্রামে। ওই শিশুকে ব্যাপক মারপিট করে ধরে নিয়ে গোপন স্থানে আটকে রাখে মেয়ের পিতা ও চাচারা। পরে রাতভর তাকে হাত, পা, বুক, পিঠে পিটিয়ে এবং পুরুষাঙ্গে পেরেক ঢুকিয়ে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছেন পারভেজের নানা লিটন চৌধুরী। নির্যাতনের কারণে জ্ঞান হারায় পারভেজ। গত ১৩ দিনেও তার জ্ঞান ফেরেনি। নির্যাতনকারীরা এলাকার প্রভাবশালী হওয়ায় ঘটনাটি ধামাচাপা পড়ে যায়। পারভেজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এলাকায় আনার পর বিষয়টি প্রকাশ হয়ে পড়ে। এ ঘটনায় সোমবার ৩ জুলাই পারভেজের মা পারভিনা বেগম বাদি হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলা নং-২। তারিখ: ৩ জুলাই ২০১৭ ইংরেজি।

মামলার আসামিরা হচ্ছেন দাসবাইসা গ্রামের মৃত.ছদোর আলী লস্কারের তিন ছেলে আজিজুল লস্কার (৪২), মাজিদুল লস্কার ( ৩৮) ও রবিউল লস্কার (৩৫)। অন্যান্য আসামিরা হচ্ছেন, দাস বাইসা গ্রামের তছির উদ্দীন, আব্দুস সালাম, ইমামুল, আজিজ শেখ, আজিজুলসহ অজ্ঞাত আরো ২ জন। মামলার পর পুলিশ মাজিদুল লস্কার, তছির উদ্দীন ও সন্দেহজনক আলফাজকে গ্রেপ্তার করেছে।

জানাগেছে, গত ২২ জুন বিকেলে কালীগঞ্জ উপজেলার দাস বাইসা গ্রামের রাস্তার উপর দাঁড়িয়ে আজিজুল লস্কারের মেয়ে মর্জিনার সাথে পারভেজ কথা বলছিল। কথা বলার অপরাধে আসামিরা তাকে ব্যাপক মারপিট করে। পরে তাকে ধরে নিয়ে গোপন স্থানে রেখে দেয়। মারপিটের সময় পারভেজের সাথে থাকা নাজমুল নামের অপর কিশোর দৌড়ে পালিয়ে গিয়ে বাড়িতে খবর দেয়। পরিবারের লোকজন এসে আজিজুল লস্কারের কাছে তার ছেলেকে ফেরত চায় পারভেজে মা পারভিনা বেগম। তখন আজিজুল লস্কারসহ তার ভাইরা বলেন আমরা তাকে মারপিট করে ছেড়ে দিয়েছি।

কিন্তু পারভেজের নানা লিটন চৌধুরী অভিযোগ করে বলেন, তাকে রাতে একটি পাট ক্ষেত ও এলাকার একটি গোডাউনের মধ্যে আটকে রেখে পুরুষাঙ্গে পেরেক ঢুকিয়ে এবং বুকে উপর পাড়িয়ে এবং পিটিয়ে নির্যাতন করে। নির্যাতনের ফলে সে রক্তাক্ত জখম হয় ও মলমূত্র ত্যাগ করে ফেলে। তারপরও তারা তাকে ছাড়েনি। তার নির্যাতনের চিৎকার পার্শ্ববর্তী বাড়ির লোকজনও শুনতে পেয়েছে বলে তিনি অভিযোগ করেন। নির্যাতিত পারভেজের মা পারভীনা বেগম জানান, পরের দিন ২৩ জুন দুপুরে স্থানীয় আওয়ামী লীগ নেতা সাগর বিশ্বাস ফোনে জানায়, তোমাদের ছেলেকে পাওয়া গেছে, এসে নিয়ে যাও। এরপর পরিবারের লোকজন গিয়ে দেখে ছেলে অচেতন অবস্থায় পড়ে আছে। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন কোলা ক্যাম্পের আইসি (ক্যাম্প ইনচার্জ) এসআই মিজানুর রহমান। তিনি জানান, তারা আমাদের জোর করে একটি ভ্যান ডেকে তুলে পাঠিয়ে দেয়। ছেলের অবস্থা খারাপ দেখে ওইদিন দুপুর ২টার দিকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।

পারভেজের অবস্থার অবনতি হলে ডাক্তাররা তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সেদিন রাতেই ডাক্তাররা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। আমরা পরের দিন (ঈদের আগের দিন) ঢাকায় নিয়ে যায়। সেখানে তার মাথায় অপারেশন করা হয়েছে। পারভেজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০০নং ওয়াডের ইউনিট-২ এর বি-৪০ নং বেডে চিকিৎসাধীন ছিল। সোমবার রাতে তাকে কালীগঞ্জে আনা হয়েছে। আজ ১৩ দিন পার হয়ে গেলেও এখনো তার জ্ঞান ফেরেনি। স্থানীয় কোলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বর জাফর হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, কারা কিভাবে নির্যাতন করেছে এটা আমি বলতে পারবো না। তবে পারভেজের চিকিৎসার জন্য আমি ব্যক্তিগতভাবে ১২ হাজার টাকা এবং গ্রাম থেকে প্রায় লক্ষাধিক টাকা সংগ্রহ করে দেওয়া হয়েছে। তবে রোগীর ধরন দেখে মনে হচ্ছে তাকে ব্যাপক নির্যাতন করা হয়েছে।

পারভেজ মাগুরা জেলার শালিখা উপজেলার পিয়াপুর গ্রামের শিমুল মোল্ল্যা ছেলে। তার বয়স যখন ৪ বছর বছর তখন পিতা-মাতার মধ্যে ছাড়াছাড়ি হওয়ার পর সে কালীগঞ্জ উপজেলার দামোদরপুর গ্রামে নানা জিল্লুর রহমানের বাড়িতে থাকতো। সম্প্রতি সে রাজমিস্ত্রির সহকারি হিসেবে কাজ করতো। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ঘটনাটি খুবই দুঃখজনক এবং মর্মান্তিক। তবে চিকিৎসার জন্য তারা থানায় মামলা করতে আসতে পারেনি। পরে তারা মাগুরা জেলার শালিখাা থানায় মামলা করতে গিয়েছিল। সেখান থেকে পরামর্শ পেয়ে সোমবার তারা কালীগঞ্জ থানায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২ জনকে আসামি করে মামলা দিয়েছে। পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, খবর পেয়ে ৪ জুলাই মঙ্গলবার দুপুরে তিনি ওই শিশুকে দেখতে তাদের বাড়িতে গিয়েছিলেন। টিনের ঘরের প্রচন্ড গরমের মধ্যে তাকে রাখা হয়েছে। তার অবস্থা খুবই খারাপ। তার চিকিৎসার জন্য পরিবারের সদস্যদের কাছে ৫ হাজার টাকা এবং কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করানোর জন্য অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন।





অপরাধ এর আরও খবর

শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)