শিরোনাম:
●   রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত ●   দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর ●   ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত ●   মাদকসেবী জামাইয়ের হুমকিতে আতঙ্কে শ্বশুরবাড়ির লোকজন ●   রাবিপ্রবি’তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন ●   অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ ●   আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি ●   খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি ●   কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা ●   ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন ●   সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান ●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী ●   ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ●   আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার ●   এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : ১৯১ জনের বিরুদ্ধে মামলা, আটক-৩ ●   বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান ●   কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা ●   শৈশবের স্মৃতিতে সুবিদখালী রহমান ইসহাক পাইলট বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী
রাঙামাটি, মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৯ জুলাই ২০১৭
প্রথম পাতা » ময়মনসিংহ » ত্রিশালে সড়ক ও জনপথ বিভাগের সম্পত্তিতে স্থাপনা নির্মাণ : কর্তৃপক্ষ নীরব
প্রথম পাতা » ময়মনসিংহ » ত্রিশালে সড়ক ও জনপথ বিভাগের সম্পত্তিতে স্থাপনা নির্মাণ : কর্তৃপক্ষ নীরব
রবিবার ● ৯ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ত্রিশালে সড়ক ও জনপথ বিভাগের সম্পত্তিতে স্থাপনা নির্মাণ : কর্তৃপক্ষ নীরব

--- ময়মনসিংহ অফিস :: (২৫ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১১মি.) ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বগার বাজার চৌরাস্তার মোড় এলাকায় সড়ক ও জনপথ বিভাগের সম্পত্তি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছে এক ব্যক্তি। স্থানীয়রা বিভিন্ন দপ্তরে এ বিষয়ে লিখিত অভিযোগ করলেও অদৃশ্য কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহন না করায় জনমনে ক্ষোভ বাড়ছে।

স্থানীয় এলাকাবাসির অভিযোগে জানা যায়, ত্রিশাল বগার বাজার চৌরাস্তা মোড়ের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিমপাশে আমিরাবাড়ী ইউনিয়নের মৃত আবুল হোসেনের ছেলে সেনা বাহিনীতে কর্মরত আহাদ মিয়া সরকারি জায়গা দখল করে স্থায়ীভাবে পাকা স্থাপনা নির্মাণ করছেন। পাকা স্থাপনাটি উপজেলার মোক্ষপুর ইউনিয়ন ও ফুলবাড়ীয়া উপজেলার আছিম, কান্দানিয়া সড়কের প্রবেশপথ ঘেঁষে নির্মিত হওয়ার ফলে শত শত সিএনজি, অটোবাইক, রিক্সা ও আকিজ সিরামিকসহ বেশ কয়েকটি ফ্যাক্টরির যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।

অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধের জন্য স্থানীয় ১২৪ জন এলাকাবাসির স্বাক্ষর সম্বলিত একটি লিখিত অভিযোগপত্র জয়দেবপুর-ময়মনসিংহ সড়ক উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক, ময়মনসিংহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী, জেলা পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট দপ্তরে দেয়া হয়েছে। লিখিত অভিযোগের ১ মাস পেড়িয়ে গেলেও অদৃশ্য কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহন না করায় জনমনে ক্ষোভ বেড়ে চলছে।

স্থানীয় সাইফুল ইসলাম জানান, অবৈধ স্থাপনা নির্মানের ফলে যানবাহন চলাচল, যানজট ও পার্কিংয়ের ব্যাপক সমস্যা দেখা দেওয়ায় আমরা স্থানীয় এলাকাবাসি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছি। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অজ্ঞাত কারণে কোন ব্যবস্থা গ্রহন করছে না।
আমিরাবাড়ী গুজিয়াম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান বুলবুল বলেন, স্থাপনা নির্মাণকালে দুর্ঘটনা ও যানজট থেকে বাচঁতে স্থানীয়রা ওই ব্যক্তির দখলে নেয়া সরকারি জায়গাটুকু বাদ দিয়ে স্থাপনা নির্মাণের অনুরোধ জানিয়েছিলাম কিন্তু উনি ক্ষমতার দাপটে আরো সামনের দিকে স্থাপনা নির্মাণ করেছেন।

এ ব্যাপারে দখলকারী আহাদ মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন আমি একটু ব্যস্ত আছি পরে কথা বলব।
ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদ খান এ ব্যাপারে বরেন, দ্রুত সড়ক ও জনপথ বিভাগের সম্পত্তির উপর থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদের ব্যবস্থা করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)