শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১০ জুলাই ২০১৭
প্রথম পাতা » অপরাধ » সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর মাটিরাঙ্গা প্রতিনিধি অন্তর মাহমুদকে পিটিয়েছেন যুবলীগ নেতা শওকত আকবর : সাংবাদিক মহলের নিন্দা
প্রথম পাতা » অপরাধ » সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর মাটিরাঙ্গা প্রতিনিধি অন্তর মাহমুদকে পিটিয়েছেন যুবলীগ নেতা শওকত আকবর : সাংবাদিক মহলের নিন্দা
সোমবার ● ১০ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর মাটিরাঙ্গা প্রতিনিধি অন্তর মাহমুদকে পিটিয়েছেন যুবলীগ নেতা শওকত আকবর : সাংবাদিক মহলের নিন্দা

---খাগড়াছড়ি প্রতিনিধি :: (২৬ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.৫২মি.) খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলায় সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম উপজেলা প্রতিনিধি সাংবাদিক নুর নবী প্রকাশ অন্তর মাহমুদকে প্রকাশ্যে গুরুতর ভাবে পিটিয়েছেন উপজেলা আওয়ামী যুবলীগ এর সহ সভাপতি শওকত আকবর।

জানা গেছে, ৯ জুলাই রবিবার দুপুর সাড়ে ১২ টায় অন্তর মাহমুদ সংবাদ সংগ্রহের কাজে উপজেলা কৃষি অফিসে গিয়েছিলেন, কাজ শেষে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ফিরলে সেখানে পূর্বথেকে অবস্থান নেন যুবলীগ নেতা শওকও আকবর।
অন্তর মাহমুদ তার দোকানের শাটার খুলতে গেলে পাশের কুলিং কর্ণারের সামনে রাখা জ্বালানী কাঠের বোঝা থেকে লাটি বের করে এলোপাথাড়ি অন্তর মাহমুদকে আঘাত করেন শওকত আকবর। আর বলতে থাকেন ৪০ হাজার টাকা দিলিনা কেন ? টাকা দে। তোর কোন বাবা আজ তোকে বাঁচায় আমি দেখব। আমি মাটিরাঙ্গার সকল সাংবাদিকদের বংশ ধ্বংস করে দিব। এই সময় অন্তর মাহমুদ শুধু বোকার মত তাকিয়ে থাকেন আর শওকত আকবরের লাঠির আঘাত সহ্য করতে থাকেন। এক পর্যায়ে এই ঘটনা উপজেলার সকল সাংবাদিকরা জানতে পারলে তাকে সাথে করে নিয়ে সবাই সেনাবাহিনীর জোনে ছুটে যান এবং অন্তর মাহমুদসহ তাদের সকল সাংবাদিকদের প্রাণের নিরাপত্তা চান সেনাবাহিনীর নিকট। শওকত আকবরের বিরুদ্ধে চাঁদাবাজি, থানার দালালীসহ একাধীক অভিযোগ রয়েছে। সেনাবাহিনী অন্তর মাহমুদের অভিযোগ শুনে নিরাপত্তা নিশ্চিত করলে, সহকর্মীরা তাকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে হাসপাতালে ভর্তি হতে পরামর্শ দিলে সাংবাদিক সহকর্মীরা তাকে হাসপাতালে ভর্তি করেন। অন্তর মাহমুদের হাতে, কোমরে, বেশ জখমের চিহ্ন রয়েছে।

এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতীয় অনলাইন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন-বনপা’র সহসভাপতি, রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক ও প্রকাশক নির্মল বড়ুয়া মিলন।

সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধি সাংবাদিক নুর নবী প্রকাশ অন্তর মাহমুদকে শারীরক ভাবে জখম করায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন : বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন-বনপা’র প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থা (বিএমএসএস)’র সভাপতি শামসুল আলম স্বপন, এসএআর টিভি’র ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার সাধারন সম্পাদক রবিউল হক খান, বনপা’র সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আকতার চৌধুরী, সহ সভাপতি মিজানুর রহমান হেলাল, মুহিত চৌধুরী, হারুন উর রশিদ, অধ্যাপক জাকির সেলিম,ড. মো.মোজাহেদুল ইসলাম মুজাহিদ, মো. সাইফুল ইসলাম মোল্লা, ফেরদৌস আহমেদ আসিফ, সাধারন সম্পাদক রোকমুনুর জামান রনি,সিনিয়ার যুগ্ম সম্পাদক সরকার রুহুল আমীন, যুগ্ম সম্পাদক,মুনতাসীর রায়হান মীম, শাহাদাৎ হোসেন আশরাফ ও ওয়ালী উল্লাহ খান,সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর বার্তা সম্পাদক ও বনপা’র মহিলা বিষয়ক সম্পাদক জুঁই চাকমা, ট্রেজারার প্রদীপ বড়ুয়া জয়, প্রচার সম্পাদক, ওবাইদুল হক আবু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, আবু তাহের, মো.সাবলু মিয়া,এস.এম.এ মনসুর মাসুদ, মামুনুর রশীদ নোমানী, গৌতম সাহা, মো. জসিম উদ্দিন, খায়রুল আলম সুমন, আবু সালেহ মো. শাওন, দপ্তর সম্পাদক মো. ইব্রাহীম খলিল, সমাজ কল্যাণ সম্পাদক, ফখরুল ইসলাম চৌধুরী পরাগ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক তাজবীর হোসাইন সজীব, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহমুদুল হাসান,নির্বাহী সদস্য খলিল উদ্দিন ফরিদ,গৌরাঙ্গ দেবনাথ অপু, আব্দুস সাত্তার, একরামুল হক বেলাল, মোহাম্মদ আনছার উদ্দিন, মো. মাহমুদুল হক মানিক, এম কেফায়েত উল্লাহ খান, সানা উল্লাহ সানু, বিপ্লব চাকমা,ওসমান সরওয়ার ডিপো, মোহাম্মদ সেলিম, ইসলাম মাহমুদ,পলাশ বড়ুয়া, জহিরুল ইসলাম, মো. আবদুল্লাহ আল মামুন,মো. হাফিজুর রহমান,সুচিত্র সরকার,মাকসুদ, মো. ইফতেখার আহমেদ বাবু সহ সকল সদস্য বৃন্দ।

এছাড়া এঘটনায় নিন্দা ও যুবলীগ নেতা শওকত আকবরকে গ্রেফতারের দাবি জানিয়েছেন খাগড়াছড়ি অনলাইন প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. এরশাদ হোসেন চৌধুরী, সাধারন সম্পাদক মো. মাইনউদ্দীন,রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সত্যপ্রিয় চাকমা প্রমুখ।

এঘটনায় নিন্দা ও যুবলীগ নেতা শওকত আকবরকে গ্রেফতারের দাবি জানিয়েছেন সাংবাদিক মহল।





অপরাধ এর আরও খবর

অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)