মঙ্গলবার ● ১১ জুলাই ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ঝালকাঠিতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ১জন নিহত
ঝালকাঠিতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ১জন নিহত

গাজী গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: (২৭ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সকাল ১০.৩৪মি.) ঝালকাঠিতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক জন নিহত হয়েছে। ১০ জুলাই সোমবার রাত ৩টার দিকে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি সদর উপজেলার বেড়পাশা গ্রামে এ ঘটনা ঘটেছে।
ঘটনা স্থল থেকে পুলিশ একটি রিভলবার, এক রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করে। নিহত ব্যাক্তির পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, রাত তিনটার দিকে অস্ত্রধারী একদল ডাকাত বেড়পাশা এলাকায় ডাকাতির প্রস্তুতি নেয়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলিছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ডাকাত দল পিছু হটে পালিয়ে যায়। পুলিশ বেড়পাশা এলাকা থেকে অজ্ঞাত এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহামুদ হাসান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানানা, নিহত ওই ডাকাতের এখনো পরিচয় পাওয়া যায়নি। ঘটনা স্থল থেকে পুলিশ একটি রিভলবার, এক রাউন্ড গুলি, একটি চাকু, একটি ছেনা, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে। এসময় তিন পুলিশ সদস্য আহত হয়। এঘটনায় আইনগত ব্যাবস্থা চলমান আছে।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)