বুধবার ● ১২ জুলাই ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে পাহাড় ধস ও বন্যায় নিহত ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান
রাঙ্গুনিয়াতে পাহাড় ধস ও বন্যায় নিহত ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান
রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (২৮ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৩৩মি.) রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ও হোছনাবাদ ইউনিয়নে পাহাড় ধস ও বন্যায় নিহত এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিয়েছেন দাম্মাম প্রবাসী রাঙ্গুনিয়া ঐক্য পরিষদ। ১১ জুলাই মঙ্গলবার ইসলামপুর ও হোছনাবাদ ইউনিয়ন পরিষদে নগদ অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন ইসলামপুর ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, হোছনাবাদ ইউপি চেয়ারম্যান মির্জা সেকান্দর হোসাইন, প্রবাসী রাঙ্গুনিয়া ঐক্য পরিষদ নেতা নাছের আহমেদ, মো. আনিসুল হক, মো. ইসমাঈল শাহ, মো. মাছুম, হোছনাবাদ ইউপি সদস্য মো. নাছের, মো. জসিম, সমীর দে, আলী আশরাফ মিলন, দুবাই আওয়ামীলীগ নেতা মো. জামাল উদ্দিন, ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. দিদার ও ছাত্রলীগ নেতা মো. নাছের প্রমুখ।
এর আগে পারুয়া, রাজানগর ইউনিয়ন পরিষদেও সংগঠনটির পক্ষ থেকে পাহাড় ধস ও বন্যায় নিহত এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।





রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১
চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা
মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩
হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু
মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাউজানে মাদক বিরোধী সমাবেশ
চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত