শিরোনাম:
●   রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত ●   দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর ●   ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত ●   মাদকসেবী জামাইয়ের হুমকিতে আতঙ্কে শ্বশুরবাড়ির লোকজন ●   রাবিপ্রবি’তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন ●   অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ ●   আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি ●   খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি ●   কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা ●   ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন ●   সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান ●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী ●   ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ●   আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার ●   এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : ১৯১ জনের বিরুদ্ধে মামলা, আটক-৩ ●   বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান ●   কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা ●   শৈশবের স্মৃতিতে সুবিদখালী রহমান ইসহাক পাইলট বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী
রাঙামাটি, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২২ জুলাই ২০১৭
প্রথম পাতা » কক্সবাজার » তথ্যপ্রযুক্তিতে পিছিয়ে থাকবে না উখিয়া কলেজ শিক্ষার্থীরা
প্রথম পাতা » কক্সবাজার » তথ্যপ্রযুক্তিতে পিছিয়ে থাকবে না উখিয়া কলেজ শিক্ষার্থীরা
শনিবার ● ২২ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তথ্যপ্রযুক্তিতে পিছিয়ে থাকবে না উখিয়া কলেজ শিক্ষার্থীরা

---পলাশ বড়ুয়া, উখিয়া প্রতিনিধি :: (৭ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৭ মি) তথ্যপ্রযুক্তি শিক্ষাকে বিশ্বমানের করতে দক্ষিণ কক্সবাজারের সর্বোচ্চ বিদ্যাপীঠ উখিয়া কলেজে ২টি আধুনিক সার্ভার ও ৩০টি এইচপি ব্র্যান্ডের কম্পিউটার সহ প্রয়োজনীয় আসবাবপত্র ও সরঞ্জামাদি নিয়ে স্থাপিত হলো অত্যাধুনিক কম্পিউটার ল্যাব।
জানা যায়, উখিয়া-টেকনাফ আসনের জাতীয় সংসদ সদস্য আবদুর রহমান বদি উখিয়া কলেজ গভর্ণিং বডির সভাপতি পদে দায়িত্ব গ্রহণের পর থেকে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে কলেজটিতে। তৎমধ্যে বিজ্ঞান শিক্ষার অগ্রগতিতে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ, ৭টি বিষয়ে অনার্স কোর্স চালু (বাংলা, রাষ্ট্র বিজ্ঞান, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনায়, সমাজ বিজ্ঞান, অর্থনীতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), ৪টি বিষয়ে প্রিলি ও ফাইনাল মাষ্টার্স (প্রক্রিয়াধীন), কলেজের নামে জমির নামজারী খতিয়ান সৃজন, সীমানা প্রাচীর নির্মাণ, সৌর বিদ্যুৎ স্থাপন, উর্ধ্বমূখী ভবন সম্প্রসারণ, প্রজেক্টর সহ মাল্টিমিডিয়া শ্রেণি কক্ষ, অধ্যক্ষের কার্যালয় ও বাথরুম সুজ্জিতকরণ সহ সর্বশেষ ডিজিটাল আইসিটি ল্যাব স্থাপনে অগ্রণী ভুমিকা রাখেন।
কলেজ অধ্যক্ষ ফজলুল করিম বলেন, ১৯৯১সনে প্রতিষ্ঠিত কলেজটি আজ বিশ্ববিদ্যালয় কলেজে পরিণত হয়েছে। বর্তমানে কলেজটিতে শিক্ষার্থী অনুযায়ী ভবন সংকট হয়ে পড়েছে। তাই প্রয়োজনীয় সংখ্যক ভবন নির্মাণ, খেলার মাঠ ও হোষ্টেল সংস্কারের দাবী জানিয়ে কলেজটিকে জাতীয়করণ সহ শিক্ষা কার্যক্রম সমুন্নত রাখতে এ সময় তিনি গভর্ণিং বডির সভাপতি ও সাংসদ আবদুর রহমান বদি’র মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সুদৃষ্টি কামনা করেন।
এ সময় তিনি কলেজ প্রতিষ্ঠায় যাঁরা অগ্রণী ভূমিকা রেখেছেন তাঁদের প্রতিও শ্রদ্ধা সহকারে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শিক্ষক পরিষদের সেক্রেটারী ও ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ফরিদুল আলম চৌধুরী বলেন, আলোকিত জনগোষ্ঠী গড়তে উখিয়া কলেজেও শিক্ষার গুণগত মান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বিগত যেকোনো সময়ের তুলনায় আধুনিক শিক্ষাবিস্তারে অসামান্য সাফল্য দেখিয়েছে বর্তমান সরকার। ফলে শিক্ষার আলোয় এখন আলোকিত পুরো বাংলাদেশ।
সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আলমগীর মাহমুদ বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থায় দেশের অগ্রগতি এবং ফিল্যান্সিংয়ের মাধ্যমে অর্থনীতির ভিত্তিকেও করেছে মজবুত ও টেকসই। আজ উখিয়া কলেজের শিক্ষার্থীরাও গ্লোবাল বিশ্বের সাথে যুক্ত হবে। বিষয়টি অত্যন্ত সুখকর।
আইসিটি বিষয়ের প্রভাষক মো:আমানত উল্লাহ ও প্রদর্শক প্লাবন বড়–যা বলেন, তথ্যপ্রযুক্তি খাতে আর পিছিয়ে থাকবে না উখিয়া কলেজের শিক্ষার্থীরা। সরকারের পাশাপাশি উখিয়া কলেজ কর্তৃপক্ষ খুবই আন্তরিক। এবার পুরো কক্সবাজার জেলায় এমপি আবদুর রহমান বদির আন্তরিক প্রচেষ্টায় একমাত্র আধুনিক কম্পিউটার ল্যাবটি স্থাপন করা হয়েছে উখিয়া কলেজে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উখিয়া কলেজ সহ সারাদেশে একযোগে ২৫০টি কম্পিউটার ল্যাব উদ্বোধন করবেন বলেও তিনি জানান।





কক্সবাজার এর আরও খবর

ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু
মিয়ানমার ৩৩০ জন নাগরিককে হস্তান্তর করলো বিজিবি মিয়ানমার ৩৩০ জন নাগরিককে হস্তান্তর করলো বিজিবি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)