সোমবার ● ২৪ জুলাই ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » রাষ্ট্রীয় কোষাগার থেকে সুযোগ-সুবিধার দাবিতে খাগড়াছড়ি পৌর কর্মচারীদের কর্মবিরতি
রাষ্ট্রীয় কোষাগার থেকে সুযোগ-সুবিধার দাবিতে খাগড়াছড়ি পৌর কর্মচারীদের কর্মবিরতি
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৯ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.২০মি.) বেতন-ভাতা ও পেনশনসহ সব ধরনের সরকারি সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রাপ্তির দাবিতে কর্মবিরতি পালন করেছে খাগড়াছড়ি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
২৪ জুলাই সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন তারা। কর্মবিরতি চলাকালে পৌরসভার সামনে শহরের প্রধান সড়কে মানববন্ধন করেন খাগড়াছড়ি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মো. জামাল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অংকমং মারমা, পৌরসভার সচিব পারভীন আকতার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সারাদেশের ৩২৪টি পৌরসভার প্রায় ১৫ হাজার নিয়মিত কর্মকর্তা-কর্মচারী আছেন, যাদের অধিকাংশই দীর্ঘদিন ধরে বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। আবার অনেকেই অবসর গ্রহণের পর মৃত্যুর আগ পর্যন্ত অবসরকালীন প্রাপ্য ভাতা ভোগ করে যেতে পারছেন না।
এছাড়া বেতন-ভাতা, পিএফ, গ্রাচ্যুইটি ইত্যাদি পাওয়ার জন্য বিদ্যমান আইনগুলো পৌর কর্মকর্তা-কর্মচারীদের কোনো সুরক্ষা দেয়নি অভিযোগ করে অবিলম্বে দেশের সব পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশনসহ সব সুবিধা সরকারি তহবিল থেকে দেওয়ার দাবি জানান বক্তারা।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১