শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে শ্রমিকলীগ নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল : ২৪ ঘন্টার আল্টিমেটাম
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে শ্রমিকলীগ নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল : ২৪ ঘন্টার আল্টিমেটাম
বুধবার ● ২ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়িতে শ্রমিকলীগ নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল : ২৪ ঘন্টার আল্টিমেটাম

---খাগড়াছড়ি প্রতিনিধি :: (১৮ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৩৪মি.) প্রতিপক্ষের হামলায় খাগড়াছড়ি জেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক সুরুজ মিয়ার উপর হমালার ঘটনায় খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা। হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির অনুসারিরা।
২ আগষ্ট বুধবার সকালে খাগড়াছড়ি শহরে বিক্ষোভ-সমাবেশ থেকে হামলার জন্য খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম ও তার ছোট ভাই জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলমকে দায়ী করে এ আল্টিমেটাম দেওয়া হয়।
ঘটনার প্রতিবাদে বুধবার সকালে শহরের কদমতলী এলাকা থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির অনুসারীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনির হোসেন খান ও জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মংশেপ্রু চৌধুরী অপু।
এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাহাব উদ্দিন মিয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. রইছ উদ্দিন, আওয়ামীলীগ নেতা মো. শানে আলম, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ক্যাজরী মারমা, সহ প্রচার সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা, জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা, সহ-সভাপতি মেহেদী হাসান হেলাল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার দে, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ হোসেন ও জেলা ছাত্রলীগের সভাপতি টিকু চাকমাসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মংশেপ্রু চৌধুরী অপু এ হামলার জন্য মেয়র মো. রফিকুল আলমের সন্ত্রাসীদের দায়ী করে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন।
এদিকে,পক্ষান্তরে জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক দিদারুল আলম পাল্টা অভিযোগ করে বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির লোকজন আগষ্টের দলীয় কর্মসূচিতে বাধা দেওয়ায় এলাকাবাসী প্রতিরোধ করেছে। তিনি অভিযোগ করেন, কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি সংগঠনটিকে নিজের ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করে লুটপাটের রাজত্ব কায়েম করেছে।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মো. আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। তবে পুলিশ সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।
প্রসঙ্গত, গতকাল বুধবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে জেলা শহরের উত্তর গঞ্জপাড়ায় ৮/১০ সন্ত্রাসী সুরুজ মিয়াকে এলোপাথারী কুপিয়ে পালিয়ে যায়। পরে গুরতর আহত সুরুজ মিয়াকে স্থানীয় লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করে।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ