বৃহস্পতিবার ● ৩ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গফরগাঁওয়ে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার
গফরগাঁওয়ে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার
ময়মনসিংহ ব্যুরো :: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বাষুটিয়া এলাকায় ট্রেন থেকে ফেলে অজ্ঞাত এক ব্যাক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
২ আগষ্ট বুধবার দুপুরে ময়মনসিংহ রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে । তার আগে মঙ্গলবার গভীর রাতে উপজেলার বাষুটিয়া এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গফরগাঁও ইউনিয়নের বাটুটিয়া এলাকার রেল লাইনের পাশে অজ্ঞাত (৪৫) এক ব্যাক্তির লাশ পরে থাকতে দেখে এলাকাবাসী । খবর পেয়ে ময়মনসিংহ রেলওয়ে পুলিশ বুধবার দুপুরে লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করে ।
স্থানীয়দের বলেন, রাত ৯টায় ঢাকা থেকে ছেড়ে আসা বাহাদুরাবাদ ঘাটগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেনে ভ্রমন করা অজ্ঞাত ওই ব্যাক্তিকে দুর্বৃত্তরা ট্রেন থেকে ফেলে দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় ।
ময়মনসিংহ রেলওয়ে পুলিশের অফিসার ইনর্চাজ (ওসি) আব্দুল মান্নান ফরাজী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, এখনো পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি। তবে অজ্ঞাত ওই ব্যাক্তির লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে এবং এঘটনায় মামলা দায়ের করা হয়েছে ।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩