শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৬ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » সাদা পোশাকে আসামী ধরতে গিয়ে দায়িত্ব অবহেলার কারণে মহেশপুরে ২ এএসআই বরখাস্ত
প্রথম পাতা » অপরাধ » সাদা পোশাকে আসামী ধরতে গিয়ে দায়িত্ব অবহেলার কারণে মহেশপুরে ২ এএসআই বরখাস্ত
রবিবার ● ৬ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাদা পোশাকে আসামী ধরতে গিয়ে দায়িত্ব অবহেলার কারণে মহেশপুরে ২ এএসআই বরখাস্ত

---ঝিনাইদহ প্রতিনিধি :: (২২ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪২মি.) ঝিনাইদহের মহেশপুর থানার দুই এএসআই সফিকুজ্জামান ও সাইফুল ইসলামকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। মহেশপুরের নাটিমা এলাকার সুর্য্যদিয়া গ্রামে সাদা পোশাকে আসামী ধরতে গিয়ে হ্যান্ডকাপ হারানো ও গুলিবর্ষনের ঘটনায় তাদের সাময়িক ভাবে বরখাস্ত করা হয়। তবে পুলিশের দায়িত্বশীল সুত্রে বলা হয়েছে কর্তব্যে অবহেলার কারণে তাদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেওয়া হয়েছে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহম্মদ কবীর খবরের সত্যতা নিশ্চত করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, কি ঘটনায় তাদের সাসপন্ডে করা হয়েছে তা আমি জানি না, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

গ্রামবাসি জানায়, গত বুধবার (২ আগষ্ট) রাতে মহেশপুর উপজেলার সুর্য্যদিয়া গ্রামে সাদা পোশাকে আসামী ধরতে যান এএসআই সাইফুল ও শফিকুজ্জামান। সাদা পোশাকে থাকার কারণে গ্রামবাসি জোটবদ্ধ হয়ে তাদের পরিচয় জানতে চায়। এক পর্যায়ে সাইফুল নামে এক নাশকতা মামলার আসামী হ্যান্ডকাপ পরা অবস্থায় পালিয়ে যায়। এ ঘটনায় ফাঁকা গুলি বর্ষন করে পুলিশ। পর দিন পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে সুর্য্যদিয়া গ্রামের সাইফুল ইসলাম, বাবু, শুকুর আলী, আসাদুল, হাফিজুর রহমান, নজির আলী, আরিফুল, লতা, মিলন হোসেন ও সফির নাম উল্লেখ করে ২৫ জনের নামে পুলিশ বাদী হয়ে একটি মামলা করে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত জেলা পুলিশ সুপার আজহাবার আলী শেখ সিএইচটি মিডিয়া প্রতিনিধির কাছে দুই এএসআই সাময়িক বরখাস্ত হওয়ার কথা স্বীকার করেন।





আর্কাইভ