শিরোনাম:
●   রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত ●   দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর ●   ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত ●   মাদকসেবী জামাইয়ের হুমকিতে আতঙ্কে শ্বশুরবাড়ির লোকজন ●   রাবিপ্রবি’তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন ●   অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ ●   আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি ●   খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি ●   কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা ●   ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন ●   সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান ●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী ●   ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ●   আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার ●   এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : ১৯১ জনের বিরুদ্ধে মামলা, আটক-৩ ●   বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান ●   কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা ●   শৈশবের স্মৃতিতে সুবিদখালী রহমান ইসহাক পাইলট বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী
রাঙামাটি, মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৭ আগস্ট ২০১৭
প্রথম পাতা » জনদুর্ভোগ » ব্রহ্মপুত্র নদের ভাঙনে ৪০ বাড়ী বিলীনের পথে
প্রথম পাতা » জনদুর্ভোগ » ব্রহ্মপুত্র নদের ভাঙনে ৪০ বাড়ী বিলীনের পথে
সোমবার ● ৭ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্রহ্মপুত্র নদের ভাঙনে ৪০ বাড়ী বিলীনের পথে

---ময়মনসিংহ অফিস :: (২৩ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২২মি.) ময়মনসিংহ সদরের কুষ্টিয়া ইউনিয়নের হৈয়ারকান্দি, রূপাখালি ও বেগুনবাড়িসহ তিন গ্রামে ব্রহ্মপুত্র নদের ক্রমাগত ভাঙন অব্যাহত রয়েছে। প্রতিবছর বছরে ন্যায় এবারও ভাঙন দেখা দেয়ায় প্রায় ৪০টি পরিবার ভাঙন-আতঙ্কের মধ্য দিয়ে দিন পার করছে । এর আগে গত তিন বছরে ব্রহ্মপুত্র নদের ভাঙনে ২০ পরিবারের বসতভিটা বিলীন হয়ে গেলেও প্রশাসন ভাঙনরোধে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ জানান ভূক্তভোগীরা।

ভাঙন কবলিত মানুষের অভিযোগ, ব্রহ্মপুত্র নদের এ এলাকায় ছয় বছর আগে প্রথম ভাঙন দেখা দেয়। ওই বছর একটিমাত্র বাড়ি নদীগর্ভে বিলীন হয়। এরপর দুই বছরে আর ভাঙন দেখা যায়নি। তিন বছর ধরে বর্ষাকাল এলেই এলাকায় ভাঙন দেখা দেয়। বার বার বিষয়টি জানানোর পরও সরকারিভাবে ভাঙন রোধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

রূপাখালি গ্রামের ৭০ বছর বয়সী আছর আলী বলেন, বাপ-দাদার ভিটা চোখের সামনে নদীতে তলিয়ে যাচ্ছে। দেখেও কিছু করার নেই। সরকারের পক্ষ থেকেও বসতভিটা রক্ষায় কেউ এগিয়ে আসেনা।

স্থানীয়রা জানান, রূপাখালি গ্রামের কমপক্ষে ১০টি বাড়ির আঙ্গিনা ঘেঁষে দেখা দিয়েছে ভাঙন। গ্রামের ছাইদুলের ইসলামের বাড়িটি এবার বিলীন হয়ে গেছে। অন্য কোনো জমি না থাকায় নদীর পারে ভাঙন ঘেঁষে ছোট দু’টি ঘর তুলে তিনি বসবাস করছেন। এরই মধ্যে বাড়ির আঙিনায় দেখা দিয়েছে ফাটল।

ছাইদুলের মা ফজিলা খাতুন বলেন, ‘রাতের বেলা ভয়ে বুক কাঁপে। আমাদের অন্য কোনো জমি নাই। তাই এখানে ভয়ে ভয়ে থাকতে বাধ্য হচ্ছি।’
রানু বেগম নামের একজন নারী বলেন, হৈয়াকান্দি গ্রামে ছিল তাদের বাড়ি। দুই বছর আগে সেই বাড়ি নদীতে বিলীন হয়। এরপর থেকে পাশের বেগুনবাড়ি গ্রামে নদীর পারে নতুন বাড়ি করে বসবাস করছেন। এই বাড়িটিও ভাঙনের হুমকিতে আছে।
রূপাখালি গ্রামের মোনতাজ আলী (৭০) বলেন, তিন বছরের ভাঙনে এ গ্রামের ১০টি বাড়ি নদীতে তলিয়ে গেছে। অনেকেই অন্য এলাকায় বাড়ি করেছেন। আবার কয়েকটি পরিবার এলাকা ছেড়ে চলে গেছে।

ওই তিন গ্রামের মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, রূপাখালি গ্রামেই সবচেয়ে বেশি ভাঙন দেখা দিয়েছে। কয়েকটি বাড়ির একেবারে ধার ঘেঁষে দেখা দিয়েছে ভাঙন। কয়েকটি পরিবার ভাঙনের ভয়ে রাতে অন্যের বাড়ি গিয়ে থাকে। গ্রামবাসীর সাথে কথা বলে জানা যায়, ভাঙনকবলিত তিনটি গ্রামের বেশির ভাগ মানুষের ফসলি জমিও কম। তাই তারা বাড়ি সরিয়েও নিতে পারছেন না।
সরেজমিনে আরও দেখা যায়, হৈয়ারকান্দি গ্রামের একটি মাদ্রাসা, ঈদগাহ মাঠ ও কবরস্থানের ধার ঘেঁষে দেখা দিয়েছে ফাটল। গ্রামবাসী সরকারের কাছে বাঁধ নির্মাণের দাবি জানান।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী সিএইচটি মিডিয়াকে বলেন, নদীভাঙনের জায়গা পরিদর্শন করা হয়েছে। ইতোমধ্যে বাঁধ নির্মাণের জন্য একটি প্রকল্প প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃৃপক্ষের কাছে জমা দেয়াও হয়ে গেছে।
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ সদর আসনের এমপি বেগম রওশন এরশাদের সাথে এ নিয়ে কথা হয়েছে। তিনিও বাঁধ নির্মাণের চেষ্টা করবেন বলে আশ্বস্থ করেছেন’ বলে আরও জানান পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী।





জনদুর্ভোগ এর আরও খবর

রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ
পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে
দীর্ঘ  ১৮ বছরেও চালু  হয়নি মোরেলগঞ্জে পানগুছি নদীর ফেরিঘাট দীর্ঘ ১৮ বছরেও চালু হয়নি মোরেলগঞ্জে পানগুছি নদীর ফেরিঘাট
সড়ক সংস্কারের অভাবে বাড়ছে দুর্ঘটনা, সড়কহীন সেতুতে বাড়ছে ভোগান্তি সড়ক সংস্কারের অভাবে বাড়ছে দুর্ঘটনা, সড়কহীন সেতুতে বাড়ছে ভোগান্তি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)