শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৩ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ঘুরে দাঁড়িয়েছে মংলা বন্দর: এবছর আয় ২২৬ কোটি টাকা
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ঘুরে দাঁড়িয়েছে মংলা বন্দর: এবছর আয় ২২৬ কোটি টাকা
রবিবার ● ১৩ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘুরে দাঁড়িয়েছে মংলা বন্দর: এবছর আয় ২২৬ কোটি টাকা

---বাগেরহাট প্রতিনিধি :: (২৯ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৫৩মি) বাগেরহাটের মংলা বন্দর ঘুরে দাঁড়িয়েছে এ বছরে আয় ২২৬ কোটি টাকা রাজস্ব আয় বেড়েছে ১৫ শতাংশ সংকট নিরসনে ২৩টি প্রস্তাবনা। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। পাঁচ বছরের ব্যবধানে মংলা বন্দরের রাজস্ব আয় বেড়েছে প্রায় ১৫ শতাংশ। পাশাপাশি বেড়েছে বন্দরে বিদেশি জাহাজ আগমন ও কার্গো হ্যান্ডলিং (পণ্যের ওঠানামা)।
তবে একই সময়ে আশঙ্কাজনক হারে কমেছে কনটেইনার আগমনের সংখ্যা। বন্দর ব্যবহারকারীদের মতে, জেটিতে নাব্য সংকট, কনটেইনার হ্যান্ডলিংয়ের পর্যাপ্ত যন্ত্রপাতি ও কাস্টমস জটিলতা কাটিয়ে উঠতে পারলে এখানে আমদানি-রপ্তানি বহুগুণ বাড়বে। এতে ব্যবসা-বাণিজ্যে গতি ফিরবে ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। মংলা বন্দর কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, ২০১২-১৩ অর্থবছরে বন্দরে বিদেশি জাহাজ এসেছিল ২৮২টি। ২০১৬-১৭ অর্থবছরে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২৩টি। একই সঙ্গে বন্দরে রাজস্ব আয় বেড়েছে ২২৬ কোটি টাকা। জানা যায়, একসময়কার স্থবির হয়ে পড়া মংলা বন্দরে ২০১৬-১৭ অর্থবছরে রাজস্ব ব্যয় বাদে নিট মুনাফা হয়েছে প্রায় সাড়ে ৭১ কোটি টাকা। মংলা বন্দরের চেয়ারম্যান কমোডর এ কে এম ফারুক হাসান সিএইচটি মিডিয়াকে বলেন, আমদানি-রপ্তানিতে আশার সঞ্চার করেছে মংলা বন্দর। তারপরও কিছু সংকট পিছু ছাড়ছে না। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের তুলনায় মংলা বন্দরে কনটেইনার আনার খরচ বেশি পড়ে। পশুর চ্যানেলে ডুবন্ত রেক ও নাব্য সংকটের কারণে অনেক জাহাজ বন্দরে ভিড়তে পারে না। এ ছাড়া পর্যাপ্ত খালি কনটেইনারেরও সংকট রয়েছে। আমদানিকারকরা জানিয়েছেন, সম্ভাবনা থাকা সত্ত্বেও নানা সংকটে এক বছরের ব্যবধানে বন্দরে কনটেইনার আগমনের সংখ্যা কমেছে কয়েকগুণ। বন্দর ব্যবহারকারী সমন্বয় কমিটির দেওয়া তথ্যানুযায়ী, ২০১৫-১৬ অর্থবছরে ২০ হাজার ৭১৭টি কনটেইনার আমদানি হয়। ২০১৬-১৭ অর্থবছরে তা কমে হয়েছে ১৭ হাজার ৮৪০ কনটেইনার। এদিকে মংলা বন্দর কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবছরে বন্দরে আমদানি ও রপ্তানিতে ব্যবহৃত হয় ৪১ হাজার ৯৫৩টি কনটেইনার। কিন্তু ২০১৬-১৭ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে ২৬ হাজার ৯৫২টিতে। আগের বছরের তুলনায় বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের হার কমেছে প্রায় ৩৫ শতাংশ। মংলা কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সুলতান হোসেন খান সিএইচটি মিডিয়াকে বলেন, অযৌক্তিক শুল্কায়ন ও কায়িক পরীক্ষার নামে সময়ক্ষেপণে মংলা বন্দরে আমদানিকৃত পণ্য খালাসে স্থবিরতা রয়েছে। চট্টগ্রাম কাস্টম হাউসে দ্বৈবচয়নের ভিত্তিতে আমদানি পণ্যের ১০ শতাংশ কায়িক পরীক্ষা করা হলেও মংলা কাস্টম হাউসে চালানের ১০০ শতাংশ পণ্যের কায়িক পরীক্ষার নামে হয়রানি করা হয়। ফলে আমদানিকারকরা এই বন্দর দিয়ে শিল্পের ‘ক্যাপিটাল মেশিনারিজ’ আনতে চান না। এ ছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের আদেশ ‘ত্বরিত খালাস পদ্ধতি’ এখানে প্রায় অমান্য করা হয়। তিনি বলেন, আর্থিক ক্ষতি ও হয়রানির কারণে বন্দর ব্যবহারকারীদের মধ্যে অনাগ্রহের সৃষ্টি হয়েছে। তবে বন্দর ঘিরে এসব সংকট নিরসনে গত ৫ আগস্ট বন্দরের উপদেষ্টা কমিটির ১৪তম সভায় নতুন ২৩টি প্রস্তাবনা দেওয়া হয়েছে। এর মধ্যে বন্দরের নিরাপত্তা, মংলা কাস্টমস হাউসের অফিস ও আবাসিক ভবন নির্মাণ, আকরাম পয়েন্টে গভীর নোঙর, মংলা-ঘষিয়াখালী চ্যানেলের নাব্য বজায় রাখতে ড্রেজিং অব্যাহত রাখার কথা বলা হয়েছে। এ ছাড়া গত ১৬ জুলাই ড্রেজিং করপোরেশন অব ইন্ডিয়ার সঙ্গে মংলা বন্দর জেটি হতে রামপাল পাওয়ার প্লান্ট পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার এলাকা ড্রেজিংয়ের জন্য চুক্তি স্বাক্ষর হয়েছে। আগামী মাস থেকে ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত ড্রেজিং চলবে। জিটুজি এর আওতায় চায়নার অর্থায়নে বন্দরে কনটেইনার ইয়ার্ড নির্মাণ, পশুর চ্যানেলে ডুবন্ত রেক অপসারণ ও জেটির নিচে জমে থাকা পলি ভেঙে পড়া রোধ করতে একাধিক প্রকল্প নেওয়া হয়েছে। বন্দর ব্যবহারকারীদের মতে, পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে সংকটের সমাধান করা গেলে মংলা বন্দরের অপার সম্ভাবনাকে কাজে লাগানো যাবে। সেই সঙ্গে বন্দরে আমদানি-রপ্তানি বাড়বে ও অবহেলিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। বন্দর চেয়ারম্যান কমোডর ফারুক হাসান আরও বলেন, ‘পদ্মা সেতু এখনও হয়নি। ২০১৮ সালের মধ্যে যখন পদ্মা সেতু হবে তখন এ পরিস্থিতির আরও উন্নতি হবে। ঢাকা থেকে মংলা বন্দরের দূরত্ব কম হবে, এতে সময় কম লাগবে। এ কারণেই রফতানিযোগ্য আর এমজিগুলো মংলা বন্দর দিয়ে রফতানি হবে, তাতে কোনও সন্দেহ নেই মংলা বন্দর আরও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)