শুক্রবার ● ১৮ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে গাঁজা বিক্রয়ের অপরাধে ২ পুত্রসহ পিতাকে আটক
বিশ্বনাথে গাঁজা বিক্রয়ের অপরাধে ২ পুত্রসহ পিতাকে আটক
বিশ্বনাথ প্রতিনিধি :: (৩ ভাদ্র ১৫২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.১৩মি.) সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ ২৭০ গ্রাম গাঁজাসহ পিতা ও দুই পুত্রকে আটক করেছে। আটককৃতরা হলেন-উপজেলার শাহবাজপুর গ্রামের মৃত কাঁচা মিয়ার ছেলে মধু মিয়া (৫৫), মধু মিয়ার ছেলে রাজন মিয়া (২৫) ও সাজন মিয়া (২০)। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের শাহবাজপুর এলাকা থেকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিত্বে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গাঁজাসহ আটক করেন। পুলিশ বাদি হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেছে।
গাঁজাসহ পিত-পুত্রদের আটকের সত্যতা স্বীকার করে থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা বিক্রয় করে আসছে। ১৮ আগষ্ট শুক্রবার আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানান।





নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২